AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

ষষ্ঠ শ্রেণীর গণিত গাইড- ২০২৫. Class Six Math Guide.

ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের অনুশীলনীর সমস্যার আংশিক সমাধান দেওয়া হলো। সম্পূর্ণ বইয়ের সমাধান ডাউনলোড করার জন্য পোস্টের নিচে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা যাবে।

গাণিতিক সমস্যার সমাধান

১। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ:

(ক) বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চান্ন হাজার চারশ।
সমাধান: বিশ হাজার সত্তর
লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ২ ০ ০ ৭ ০
কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ২০,০৭০।
ত্রিশ হাজার আট
লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৩ ০ ০ ০ ৮
কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৩০,০০৮
পঞ্চান্ন হাজার চারশ
লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৫ ৫ ৪ ০ ০
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৫৫,৪০০।
(খ) চার লক্ষ পাঁচ হাজার, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর।
সমাধান: চার লক্ষ পাঁচ হাজার
নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৪ ০ ৫ ০ ০ ০
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৪,০৫,০০০।
সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর
নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৭ ০ ২ ০ ৭ ৫
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৭,০২,০৭৫।
(গ) ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, ত্রিশ লক্ষ নয়শ চার।
সমাধান: ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর।
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৭ ৬ ০ ৯ ০ ৭ ০
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৭৬,০৯,০৭০।
ত্রিশ লক্ষ নয়শ চার
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
০ ৩ ০ ০ ০ ০ ৯ ০ ৪
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৩০,০০,৯০৪।
(ঘ) পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।
সমাধান: পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
৫ ০ ৩ ০ ০ ২ ০ ০ ৭
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৫,০৩,০২,০০৭।
১. নিচের সংখ্যাগুলো কথায় লেখ:
(ক) ৪৫৭৮৯; ৪১০০৭; ৮৯১০৭১।
সমাধান: ৪৫৭৮৯
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৪৫,৭৮৯।
এখানে, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৫, শতকের ঘরে ৭ এবং দশকের ঘরে ৮ ও এককের ঘরে ৯।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
পঁয়তাল্লিশ হাজার সাতশ ঊনআশি।
৪১০৩৭
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৪১,০০৭।
এখানে, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪১, শতকের ঘরে ০ এবং দশকের ঘরে ০ ও এককের ঘরে ৭।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
একচল্লিশ হাজার সাত।
৮৯১০৭১
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর এবং এরপর দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৮,৯১,০৭১।
এখানে, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৯১, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ ও এককের ঘরে ১।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
আট লক্ষ একানব্বই হাজার একাত্তর।
(খ) ২০০০৭৮; ৭৯০০৭৮; ৮৯০০৭২।
সমাধান: ২০০০৭৮
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পর এবং দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ২,০০,০৭৮।
সংখ্যাটিতে লক্ষের ঘরে ২, অযুত, হাজার ও শতকের ঘরে শূন্য (০), দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৮।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
দুই লক্ষ আটাত্তর।
৭৯০০৭৮
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পর এবং দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৭,৯০,০৭৮।
সংখ্যাটিতে লক্ষের ঘরে ৭, অযুতের ঘরে ৯ ও হাজারের ঘরে শূন্য এবং শতক, দশক ও এককের ঘরে ৭৮।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
সাত লক্ষ নব্বই হাজার আটাত্তর।
৮৯০০৭২
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পর এবং দুই ঘর পর কমা (,) বসালে আমরা পাই, ৮,৯০,০৭২।
সংখ্যাটিতে লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৯০, শতকের ঘরে শূন্য (০), দশকের ঘরে ৭ ও এককের ঘরে ২।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
আট লক্ষ নব্বই হাজার বাহাত্তর।
(গ) আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।
সমাধান:
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
৯৮ ০ ৭ ০ ৫ ০ ০ ৯
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়।
নির্ণেয় সংখ্যা: ৯৮,০৭,০৫,০০৯।
(ঘ) একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।
সমাধান:
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
১০২ ০ ০ ৫ ০ ৭ ০ ৮
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়।
নির্ণেয় সংখ্যা: ১০২,০০,০৫,৭০৮।
(ঙ) নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই।
সমাধান:
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
৯৫৫ ০ ৭ ০ ০ ০ ৯০
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়।
নির্ণেয় সংখ্যা: ৯৫৫,০৭,০০,০৯০।
(চ) তিন হাজার পাঁচশ কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ।
সমাধান:
কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক
৩ ৫০০ ০ ৮ ৫ ০ ৯ ২ ১
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোন মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে লেখা হয়।
নির্ণেয় সংখ্যা: ৩,৫০০,৮৫,০০,৯২১।
(ছ) পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার।
সমাধান:
বিলিয়ন মিলিয়ন হাজার শতক দশক একক
৫০ ৩০১ ৫৩৮ ০ ০ ০
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সূতরাং, এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৫০,৩০১,৫৩৮,০০০।

Download Class Six Math Guide from following link.

Six Math Guide

Post a Comment

Previous Post Next Post