AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে। রেজিস্ট্রেশন করা যাবে ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।


বিষয়ঃ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ০২/১১/২০২৫ তারিখ থেকে ১৬/১১/২০২৫ তারিখ পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ১৬/১১/২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির
সভাপতি
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা.
২৯.১০.২০২৫
Class XI Online Registration Notice


Post a Comment

Previous Post Next Post