এমপিওভুক্তশিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতার দাবিতে গতকাল ১২ অক্টোবর ২০২৫ তারিখে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকগণ ঢাকায় প্রেসক্লাবে অবস্থান করে। অবস্থান চলাকালে পুলিশ শিক্ষকদের উপর হামলা করে। ২০% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না দেওয়া ও শিক্ষকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশের শিক্ষকগণ আজ সোমবার ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দও আজ শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রয়েছেন এবং প্রতিষ্ঠানে অবস্থান করছেন।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষকদের কর্ম বিরতি চলছে।
Md. Abdullah Farazi
0

Post a Comment