মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল-২০২৬ মাসের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিটের নির্দেশ দিয়েছিল ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে আগস্ট-২০২৩ মাস হতে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক Bill Submit করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে।
প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। কোনো শিক্ষক-কর্মচারী পদত্যাগ, মৃত্যু, অবসর বা অন্য কোনো কারণে চলতি মাসের নিয়মিত বেতন প্রাপ্য নয় কিন্তু তার বকেয়া অনুমোদিত হয়েছে এমন জনবলের ক্ষেত্রে “আংশিক পেমেন্ট” অপশন সিলেক্ট করে বিল সাবমিট করতে হবে। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।
EFT-তে বেতন দেওয়ার ধারাবাহিকতায়, গত ২৪/০৪/২০২৬ তারিখের মধ্যে এপ্রিল-২০২৬ মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। ইতিমধ্যে সকল প্রতিষ্ঠান এপ্রিল মাসের বিল সাবমিট করেছে।
উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।
আশা করা যাচ্ছে যে, আগামী ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন ও ঈদুল আযহার উৎসব ভাতা একসাথে পেতে পারেন।


Post a Comment