যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার তারিখ ও ফরম ফিলাপ পূরণের তারিখ ঘোষণা করেছে।
২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ৩০ শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। আর ২০২৬ সালের স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের ফরম ফিলাপ পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে।
বাংলাদেশ শিক্ষক সমিতির সময়সূচী অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শুরু হবে। আর নির্বাচনী পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যেই প্রকাশিত হবে।
স্মারক নং পনি/পিএ ১১৭৫
তারিখ: ০২ ১১ ২০২৫ খ্রি.
এসএসসি পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে, যশোর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ৩০ ১২ ২০২৫ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে।
২। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ১২ ২০২৫ তারিখ হতে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Post a Comment