AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব।

পে স্কেল প্রস্তাবনা
নবম পে স্কেল প্রস্তাবনা


খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুস নতুন পে স্কেল দিতে যাচ্ছে। আগামী নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস ডাবল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)


আজ বুধবার ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দে  জাতীয় পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএফএ ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাবনা দিয়েছে।

ঈদ উৎসবের ভাতা দ্বিগুণ করার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাবও করেছে বিএফএ। বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করারও দাবি জানানো হয়েছে। এটি সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য সর্ব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।বিএফএ এর প্রস্তাবনায় আরোও বলা হয়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বিএফএ এর লিখিত প্রস্তাবনায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রিট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুসারে ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা শীঘ্রই বাস্তবায়ন করতে হবে।প্রস্তাবনায় বন অধিদপ্তরের মাঠপর্যায়ে নিয়োজিত সব কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালীন সময় আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি জানায় বিএফএ।


দীর্ঘ সময় বিরতি দিয়ে পে কমিশন গঠন করলে ও নতুন পে স্কেল দিলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে সরকারি চাকরিজীবীদের সংসার সামলাতে হিমশিম খেতে হয়। তাই প্রতি ৫ বছর পর পর নতুন পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও খরচের উপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা হালনাগাদ করার দাবি জানিয়েছে বিএফএ।

Post a Comment

Previous Post Next Post