AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের ফরম পূরণের পূর্বে বিষয় বা বিভাগ পরিবর্তন/সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এসএসসি পরীক্ষা ২০২৬-এর বিষয় ও বিভাগ পরিবর্তন/সংশোধন সংক্রান্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি  ২৬ ১১ ২০২৫ খ্রি. তারিখে (স্মারক নং পনি/পিএ ১১৮০)  প্রকাশিত হয়েছে।


বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যশোর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পরপরই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। কোন শিক্ষার্থীর নিবন্ধনে বিষয় ও বিভাগ ভুল পরিলক্ষিত হলে ফরম পূরণের পূর্বেই তা সংশোধন করিয়ে নিতে হবে। ফরম পূরণের পর কোনক্রমেই বিষয় ও বিভাগ পরিবর্তন করা হবে না।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সতর্কতার সাথে পরীক্ষার্থীদের নিবন্ধন যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যশোর বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে এই চিঠি পাঠানো হয়েছে।
SSC subject or group change notice



Post a Comment

Previous Post Next Post