AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

সুস্থ গবাদিপশু চেনার উপায় ও হালাল উপায়ে কুরবানি করার পদ্ধতি।

সুস্থ গবাদিপশু চেনার উপায়, হালাল কুরবানি ও মাংস প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি

হৃষ্টপুষ্ট সুস্থ গবাদিপশু চেনার উপায় :

সাধারণ চঞ্চলভাব থাকবে ও জাবর কাটবে।
নাকের চারপাশে কালো/লাল অংশে বা ম্যাজেল ভেজা ভেজা ও চকচকে, বিন্দু বিন্দু ঘাম জমে থাকবে।
কান খাড়া থাকবে ও লেজ নাড়াচাড়া করবে।
মুখের সামনে ঘাস জাতীয় খাবার নিলে নিজে নিজেই জিহ্বা দিয়ে টেনে নেবে।
পিঠের চামড়া টান টান থাকবে, পশম মসৃণ ও উজ্জ্বল দেখাবে, পাঁজরের হাড় দেখা যাবে না।
দৈহিক তাপমাত্রা স্বাভাবিক (১০১-১০২ ফারেনহাইট) থাকবে।
চামড়া টান দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে।
পিঠের উপরের কুঁজ সোজা, মোটা ও টান টান থাকবে।
আঙুল দিয়ে ২০-৩০ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে সুস্থ পশুর চামড়ায় কোন গর্ত সৃষ্টি হবে না।

কুরআন ও সুন্নাহ মতে হালাল জবেহ পদ্ধতি (WHO & FAO স্বীকৃত) :

স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট ও তৃষ্ণা নিবৃত্ত পশু জবাই করতে হবে।
জবাইয়ের অন্তত ১২ ঘণ্টা পূর্ব থেকে শুধুমাত্র পরিষ্কার পানি ছাড়া অন্যান্য সকল খাদ্য সরবরাহ বন্ধ করে দিতে হবে।
জবাইয়ের পূর্বে পশুর শরীর ভালোভাবে পরিষ্কার করতে হবে।
জবাইয়ের পূর্বে পশুকে কোন অবস্থাতেই অযথা কষ্ট দেওয়া যাবে না এবং অচেতন করা যাবে না।
একটি পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে না বা ছুরি-চাকু ধার দেওয়া যাবে না।
পশুকে পরিষ্কার স্থানে তার বাম পেটের উপরে শোয়াতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত ধারালো ছুরি দ্বারা অভিজ্ঞ মুসলিম ব্যক্তি জবাই করবে।
প্রাণীর মাথা ও সামনের পা এবং জবাইকারীকে কেবলামুখী হয়ে "বিসমিল্লাহি আল্লাহু আকবার" শুদ্ধ ও পরিষ্কারভাবে উচ্চারণ করে জবাই করতে হবে।
পশুর ঘাড়ের প্রথম হাড় এবং থুতনি সোজা ছুরি চালাতে হবে।
স্পাইনাল কর্ড বা ঘাড়ের হাড় বিচ্ছিন্ন না করে প্রাণীর শ্বাসনালী, খাদ্যনালী, মূল ধমনী ও শিরা সম্পূর্ণভাবে কাটতে হবে, তবে কোন ভাবেই মেরুদণ্ডের মধ্যস্থ মজ্জা কাটা যাবে না।
জবাইয়ের পর দেহের সম্পূর্ণ রক্ত প্রবাহ করতে হবে এবং দেহ পুরোপুরি নিথর না হওয়া পর্যন্ত পা, শিং বা চামড়া কাটা যাবে না।

Post a Comment

Previous Post Next Post