AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি ২৯ তম ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

 


ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৮ ই জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের অতিথি ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব আবুল বাসার সুমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সঞ্জীব কুমার সাহা।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ তম বিদায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক তাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। অতিথি জনাব আবুল বাসার সুমন শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার বিষয় নিয়ে অনেক আলোচনা করেন। পরীক্ষার কেন্দ্রে একজন শিক্ষার্থীর ব্যবহার কেমন হওয়া উচিত সে বিষয়েও আলোকপাত করেন। সুমন স্যার আরও বলেন, "জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে লেখাপড়া চালিয়ে যেতে হবে। যে কাজে নিজের কোন উপকার হবে না সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলা না দেখে ও মোবাইলে সময় নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগী হতে বলেন। সময়, মানসিক শক্তি ও শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। "






Post a Comment

Previous Post Next Post