বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেয়া হলো।
১. আবু সাঈদ শহীদ হন কবে?-১৬ জুলাই ২০২৪।
২. ২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?-হস্তশিল্প জাত পণ্য।
৩. থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা কে?-ডঃ মুহাম্মদ ইউনুস।
৪. বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি কে?- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
৫. বাংলাদেশের নদী বন্দর কতটি?- ৫৩ টি
৬. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?-১.৩৩%
৭. ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?- ময়মনসিংহ।
৮. বৈশ্বিক শান্তি-সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ৯৩ তম।
৯. ১৯ মে ২০২৪ এভারেস্ট জয়ী ষষ্ঠ বাংলাদেশিকে?- বাবর আলী
১০. বাংলাদেশের প্রথম কোন ব্যক্তি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন?- বাবর আলী।
১১. বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?-৫৫ টি।
১২. বাংলাদেশের ৫৫ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?- মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর।
১৩. বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয়?-১৫৭ টি।
১৪. অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে?-চৌধুরী রফিকুল আবরার।
১৫. বাংলাদেশের প্রথম টাউনেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল।
১৬. ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন?-সাতজন।
১৭. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি ১১৬ টি।
১৮. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন?- ২৩ জন।
১৯. বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে?-চারটি।
২০. বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে?-৬৫ টি।
২১. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে?-জাতীয় নাগরিক পার্টি।
২২. ঢাকার সাত সরকারি কলেজ কে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি?- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
২৩. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?-এ এম এম নাসির উদ্দিন।
২৪. বাংলাদেশের সংবিধানে এ যাবৎ কতগুলো সংশোধনী আনা হয়েছে?- ১৭ টি।
২৫. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে?-৮ আগস্ট ২০২৪।

Post a Comment