হাম-রুবেলা টিকাদান সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা (FAQs) ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
হাম-রুবেলা সম্পর্কে জানুন
- হাম ও রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়
- শিশুদের জন্য হাম বিশেষভাবে ঝুঁকিপূর্ণ; এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্বসহ নানা জটিলতা হতে পারে
- হামের লক্ষণ হলো জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দেওয়া
কেন টিকা জরুরি
- টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সময়মতো টিকা দিলে শিশুকে সুরক্ষা দেওয়া যায়। নিয়মিত টিকাদান সূচি অনুযায়ী শিশুর ৯ মাস পূর্ণ হলে ১ম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়
- বিভিন্ন এলাকায় সংক্রমণ দেখা দেওয়ায় প্রতিরোধে সরকার টিকাদান কর্মসূচি পরিচালনা করছে
টিকাদান তথ্য
- ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে
- ৬ মাসের কম বয়সী শিশুরা সাধারণত মায়ের কাছ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা পায়, তাই তাদের এই টিকা নেওয়ার প্রয়োজন নেই
- সকল ইপিআই কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে টিকা পাওয়া যাবে
- আগে টিকা নেওয়া থাকলেও অতিরিক্ত ডোজ হিসেবে আবারও নেওয়া যাবে তবে লক্ষ্য রাখতে হবে পূর্ববর্তী ডোজ থেকে ২৮ দিন পর এই টিকা নিতে পারবে
- জ্বরে আক্রান্ত বা গুরুত্বর অসুস্থ শিশু সুস্থ না হওয়া পর্যন্ত টিকা নিতে পারবে না
- বিশ্বের অনেক দেশেই এই টিকা ব্যবহৃত হয় এবং এটি নিরাপদ ও কার্যকর
রেফারেন্স: ইপিআই, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

Post a Comment