AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

২০২৫ সালের সরকারি চাকরির খবর। Latest Govt. BD Job Circular-2025।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম এ,কে খন্দকার রোড

৯২-৯৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২

www.ddm.gov.bd

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং-৫১,০১,০০০০,০০৪,০১,০৫০,২৫.৫২৪ তারিখ: ০৪-১২-২০২৫ খ্রি.

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং ৫১,০০,০০০০,৪১০.১১.০০৩.২০-১৪৯, তারিখ: ৩০-১০-২০২৫ খ্রি. এবং ৫১,০০,০০০০,৪১০,১১,০০৩.২০-১৬৯, তারিখ: ২৬-১১-২০২৫ মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ১৩তম হতে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে https://ddmr.teletalk.com.bd অনলাইন (Online)-এ আবেদন আহবান করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক্রঃনং পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (২০১৫) পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩
১১,০০০-২৬,৫৯০/-
০১ (এক) টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
২. ক্যাশিয়ার
গ্রেড: ১৪
১০,২০০-২৪,৬৮০/-
০২ (দুই) টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি;
৩. ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক)
গ্রেড: ১৫
৯,৭০০-২৩,৪৯০/-
১৯ (উনিশ) টি সরকার অনুমোদিত টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড: ১৬
৯,৩০০-২২,৪৯০/-
১১৮ (একশত আঠারো) টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৫. সার্ভেয়ার
গ্রেড: ১৬
৯,৩০০-২২,৪৯০/-
০২ (দুই) টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ।
৬. গাড়িচালক
গ্রেড: ১৬
৯,৩০০-২২,৪৯০/-
১১ (এগার) টি ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স (হাল্কা ও ভারী) ধারণকারীগণ আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭. অফিস সহায়ক
গ্রেড: ২০
৮,২৫০-২০,০১০/-
২৪ (চব্বিশ) টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮. নিরাপত্তা প্রহরী
গ্রেড: ২০
৮,২৫০-২০,০১০/-
০৪ (চার) টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শর্তাবলী:
  1. (ক) ১-১২-২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প/অন্যান্য পদে পূর্বে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। (খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  2. (খ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়ে অস্থায়ীভাবে কর্মরত বিভাগীয় প্রার্থীরা সকল পদের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের বয়সসীমা শিথিলযোগ্য। তবে তাদের আবেদনের সাথে কর্মরত পদের নাম, পদের গ্রেড ও বেতন স্কেল উল্লেখপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/অনাপত্তি পত্র দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত প্রত্যয়নপত্র/অনাপত্তি পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  3. (গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  4. Online-এ আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
    1. Online-এ আবেদন শুরুর তারিখ ও সময়: ১০-১২-২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা।
    2. Online-এ আবেদনের শেষ তারিখ ও সময়: ০৯-০১-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা।
    3. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোনো Teletalk Pre-paid mobile থেকে নিম্নোক্তভাবে SMS করে পরীক্ষার ফি জমা দিবেন।
  5. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর ও ছবি:
    1. Online আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
    2. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
    3. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হলো।
  6. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
    1. আবেদন ফি বাবদ ১১২/- (একশত বারো) টাকা Teletalk Pre-paid mobile সংযোগের মাধ্যমে ২টি SMS করে প্রেরণ করতে হবে।
    2. প্রথম SMS: DDMRUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    3. দ্বিতীয় SMS: DDMRYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
  7. প্রবেশপত্র প্রাপ্তি: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ddmr.teletalk.com.bd অথবা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট www.ddm.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
  8. অন্যান্য শর্তাবলী:
    1. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
    2. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
    3. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ইসলামিক ফাউন্ডেশন

প্রকল্প পরিচালকের কার্যালয়

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে

আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প

স্মারক নং- ১৬.০১.০০০০.০২৫.১৯.২৩২.২৫.৬৯৫ তারিখ: ১৪/১২/২০২৫খ্রি

নিয়োগ বিজ্ঞপ্তি

"নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)" শীর্ষক প্রকল্পের মডেল/সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকারের শূন্য পদে মডেল/সাধারণ কেয়ারটেকার এবং কেন্দ্র-শিক্ষকের শূন্য পদে শিক্ষা কেন্দ্র ও শিক্ষক বাছাই বিজ্ঞপ্তি

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন নৈতিকতা 'নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)" শীর্ষক প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় সম্মানীর ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে জেলা/উপজেলা/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে মডেল/সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকারের শূন্য পদে কেয়ারটেকার এবং প্রাক-প্রাথমিক/সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকের শূন্য পদে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

কেন্দ্র-শিক্ষক পদে আবেদনের শর্তাবলী:

  1. ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয় হতে কেন্দ্র-শিক্ষকের শূন্য পদের সংখ্যা ইত্যাদি বিষয় জানা যাবে। কোন উপজেলায় কেন্দ্র-শিক্ষকের শূন্য পদ না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।
  2. প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় শ্রেণির এস.এস.সি./দাখিল/কওমী মাদ্রাসার ২য় শ্রেণির শরহে বেকায়া/সমমানের পাস হতে হবে।
  3. সহজ কুরআন শিক্ষা/বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় শ্রেণির দাখিল/শরহে বেকায়া/সমমানের পাস হতে হবে। তবে সাধারণ শিক্ষায় শিক্ষিত হাফেজ কারিয়ানা পাস প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে।
  4. কেন্দ্র-শিক্ষক পদে আবেদনকারীকে পবিত্র কুরআন শরীফ শুদ্ধভাবে পাঠ এবং শিক্ষার্থীদের পাঠদানে দক্ষতা থাকতে হবে।
  5. কেন্দ্র-শিক্ষক পদে আবেদনকারীর বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে।
  6. সরকারি/সরকারি অনুদানপুষ্ট কোন প্রতিষ্ঠানে আংশিক/পূর্ণভাবে চাকরিতে নিয়োজিত ব্যক্তি শিক্ষক পদে আবেদন করতে পারবে না।
  7. আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামী নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, পদের নাম উল্লেখ করতে হবে।
  8. আবেদনকারীকে প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকের পদে আবশ্যিকভাবে ৫ জন শিশুর ছবিসহ অভিভাবকের সাক্ষরিত যোগদান সম্মতিপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্থানীয় জনপ্রতিনিধি/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এবং পবিত্র কুরআন শরীফ শুদ্ধভাবে পাঠের উপর মসজিদের ইমাম/খতিব কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রসহ সকল কাগজপত্র সত্যায়িত কপি, ১ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি এবং আবেদনকারীর নিজ নাম ও বর্তমান ঠিকানা লিখিত ১০ (দশ) টাকার ডাক টিকেট সংযুক্ত ফেরত খাম দাখিল করতে হবে।
  9. আবেদনকারী যে কেন্দ্রের শিক্ষক হতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম এবং শিক্ষিকার তালিকা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রাক-প্রাথমিক কেন্দ্রের জন্য ৪ বছর এবং বয়স্ক/সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের জন্য ১২ বছর মেয়াদী চুক্তিপত্র সম্পাদন করতে হবে। পরবর্তীতে প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। শিক্ষকের মাসিক সম্মানী ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) মাত্র।
  10. আবেদনকারীকে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) পাওয়া যাবে।
  11. মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হবে।
  12. নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  13. অসম্পূর্ণ, ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  14. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  15. আবেদনকারীকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

মডেল/সাধারণ কেয়ারটেকার পদে আবেদনের শর্তাবলী:

  1. ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয় হতে মডেল ও সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকারের শূন্য পদের সংখ্যা ইত্যাদি বিষয় জানা যাবে। কোন উপজেলায় মডেল/সাধারণ কেয়ারটেকারের শূন্য পদ না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।
  2. মডেল কেয়ারটেকার পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় শ্রেণির ফাজিল/গ্রাজুয়েট/কওমী মাদ্রাসার মিশকাত/জামালইন পাস হতে হবে এবং সাধারণ কেয়ারটেকার পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় শ্রেণির আলিম/উচ্চ মাধ্যমিক/এস.এস.সি./দাখিল/কওমী মাদ্রাসার শরহে বেকায়া/সমমানের পাস হতে হবে। তবে সাধারণ শিক্ষায় শিক্ষিত হাফেজ কারিয়ানা পাস প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে।
  3. কেয়ারটেকার পদে আবেদনকারীর বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে।
  4. সরকারি/সরকারি অনুদানপুষ্ট কোন প্রতিষ্ঠানে আংশিক/পূর্ণভাবে চাকরিতে নিয়োজিত ব্যক্তি কেয়ারটেকার পদে আবেদন করতে পারবে না।
  5. আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামী নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, পদের নাম উল্লেখ করতে হবে। মডেল কেয়ারটেকারের মাসিক সম্মানী ৬,০০০/- (ছয় হাজার টাকা) এবং সাধারণ কেয়ারটেকারের মাসিক সম্মানী ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা এবং তিনি বছরে মাসিক সম্মানীর সমপরিমাণ ২টি ঈদ বোনাস প্রাপ্য হবেন।
  6. আবেদনকারীকে আবেদনপত্রের সাথে কেয়ারটেকারের দায়িত্ব পালনের জন্য কেন্দ্র ভিত্তিক প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্থানীয় জনপ্রতিনিধি/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এবং পবিত্র কুরআন শরীফ শুদ্ধভাবে পাঠের উপর মসজিদের ইমাম/খতিব কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রসহ সকল কাগজপত্র সত্যায়িত কপি, ১ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি এবং আবেদনকারীর নিজ নাম ও বর্তমান ঠিকানা লিখিত ১০ (দশ) টাকার ডাক টিকেট সংযুক্ত ফেরত খাম দাখিল করতে হবে।
  7. মডেল/সাধারণ কেয়ারটেকার পদে আবেদনকারীকে বাইক/মোটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে।
  8. সাধারণ কেয়ারটেকার পদে আবেদনকারী সাধারণ কেয়ারটেকার হিসেবে নির্বাচিত হলে নিজ দায়িত্ব/স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে কেয়ারটেকার পদে নিজ খরচে ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করে ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠার জন্য নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে।
  9. মৌখিক পরীক্ষার মাধ্যমে কেয়ারটেকার নির্বাচন করা হবে (আইসিটি/কম্পিউটার জ্ঞান থাকতে হবে)।
  10. মজজিদের ইমাম, মুয়াজ্জিন, ইয়াতিমখানার এতিমদের অভিভাবকগণ আবেদন করতে পারবে না।
  11. নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৬/১১/২০২৩ খ্রি: তারিখের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের পরিচালক/উপ পরিচালকের বরাবর ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র প্রেরণ করতে হবে। একাধিক পদে আবেদন করা যাবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষক ও কেয়ারটেকারদের এ নিয়োগ শুধু প্রকল্প মেয়াদের জন্য। প্রকল্পের মেয়াদ শেষে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) পাওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post