AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

মাউশি ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সময়সূচি প্রকাশ করেছে।

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সময়সূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (শারীরিক শিক্ষা বিভাগ) ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা ২০২৬ এর সময়সূচি প্রকাশ করেছে।

স্মারক নং-৩৭.০২.০০০০.১১২.৩১.০২.১৫/৫৬২৫ (৬৪)

তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি.

বিষয়: ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সময়সূচি।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান হতে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি

পর্যায় শুরু শেষ সময়কাল
প্রতিষ্ঠান পর্যায়ে (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ০২-০১-২০২৬ খ্রি. হতে ০৩-০১-২০২৬ খ্রি. ০২ দিন
উপজেলা/থানা পর্যায়ে ০৪-০১-২০২৬ খ্রি. হতে ০৯-০১-২০২৬ খ্রি. ০৬ দিন
জেলা পর্যায়ে ১১-০১-২০২৬ খ্রি. হতে ১৪-০১-২০২৬ খ্রি. ০৪ দিন
উপ-অঞ্চল পর্যায়ে ১৬-০১-২০২৬ খ্রি. হতে ১৮-০১-২০২৬ খ্রি. ০৩ দিন
অঞ্চল পর্যায়ে ২০-০১-২০২৬ খ্রি. হতে ২২-০১-২০২৬ খ্রি. ০৩ দিন
জাতীয় পর্যায়ে ২৪-০১-২০২৬ খ্রি. হতে ২৯-০১-২০২৬ খ্রি. ০৬ দিন

(মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে)

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টসমূহ

(১) অ্যাথলেটিকস্:

  • (i) বালক:

    • (ক) বড় গ্রুপ:

      • (১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) ৮০০ মিটার দৌড় (৫) ১৫০০ মিটার দৌড় (৬) বর্শা নিক্ষেপ (৭) দীর্ঘ লক্ষ (৮) উচ্চ লক্ষ (৯) ত্রি- লক্ষ (১০) চাকতি নিক্ষেপ (১১) গোলক নিক্ষেপ (১২ পাঃ) (১২) দন্ড যোগে উচ্চ লাফ (পোল ভল্ট) (১৩) দড়ি লাফ (১৪) ৪x২০০ মিটার যোগাযোগ দৌড়।
    • (খ) মধ্যম গ্রুপ: উচ্চতা (৫-৩)

      • (১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) দীর্ঘ লক্ষ (৫) উচ্চ লক্ষ (৬) ত্রি- লক্ষ (৭) গোলক নিক্ষেপ (৬ পাঃ) (৮) দড়ি লাফ (৯) ৪x১০০ মিটার যোগাযোগ দৌড়।
    • (গ) ছোট গ্রুপ: উচ্চতা (৪-৯) গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৯ (ক) অনুযায়ী ছোট গ্রুপ (ছেলে) জেলা পর্যায় পর্যন্ত খেলবে।

      • (১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) দীর্ঘ লক্ষ (৪) উচ্চ লক্ষ (৫) ৪x৫০ মিটার যোগাযোগ দৌড়।
  • (ii) বালিকা:

    • (ক) বড় গ্রুপ:

      • (১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) দীর্ঘ লক্ষ (৫) উচ্চ লক্ষ (৬) গোলক নিক্ষেপ (৮ পাঃ) (৭) বর্শা নিক্ষেপ (৮) চাকতি নিক্ষেপ (৯) ত্রি- লক্ষ (১০) দড়ি লাফ (১১) ৪x১০০ মিটার যোগাযোগ দৌড়।
    • (খ) মধ্যম গ্রুপ: উচ্চতা (৫')

      • (১) ১০০ মিটার দৌড় (২) ২০০ মিটার দৌড় (৩) ৪০০ মিটার দৌড় (৪) দীর্ঘ লক্ষ (৫) উচ্চ লক্ষ (৬) বর্শা নিক্ষেপ (৭) ত্রি- লক্ষ (৮) দড়ি লাফ (৯) ৪x১০০ মিটার যোগাযোগ দৌড়।
    • (০২) হকি (ছাত্র ও ছাত্রী) (০৩) ক্রিকেট (ছাত্র ও ছাত্রী) (০৪) বাস্কেটবল (ছাত্র ও ছাত্রী) (০৫) ভলিবল (ছাত্র ও ছাত্রী) (০৬) ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী) (০৭) টেবিল টেনিস একক ও দ্বৈত (ছাত্র ও ছাত্রী) (০৮) সাইক্লিং (ছাত্র ও ছাত্রী)

  1. জেএসসি/জেডিসি ২০২৫ সালের রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট অনুলিপি;
  2. বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র;
  3. শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন;
  4. পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি ও মোবাইল নম্বর;
  5. ব্যক্তিগত খেলার জন্য 'ক', 'গ' ফর্ম ও 3R ছবি;
  6. দলীয় খেলার জন্য পরিশিষ্ট 'ক' ও 'ঙ' ফর্ম ও ৪R ছবি;
  7. প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে স্কুল ট্রান্সফার (TC) প্রিন্ট কপি থাকতে হবে।
  8. উভয় ক্ষেত্রে পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
  1. জেএসসি/জেডিসি ২০২৪ সালের রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট অনুলিপি;
  2. ৯ম শ্রেণির eSIF প্রিন্ট মূল কপি;
  3. বর্তমান প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র;
  4. শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন;
  5. পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি ও মোবাইল নম্বর;
  6. ব্যক্তিগত খেলার জন্য 'ক', 'গ' ফর্ম ও 3R ছবি;
  7. দলীয় খেলার জন্য পরিশিষ্ট 'ক' ও 'ঙ' ফর্ম ও ৪R ছবি;
  8. প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে স্কুল ট্রান্সফার (TC) প্রিন্ট কপি থাকতে হবে।
  9. উভয় ক্ষেত্রে পূরণকৃত পরিশিষ্ট: 'খ' ফর্ম প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।
  • দলীয় খেলার ক্ষেত্রে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

  • সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রধান শিক্ষক কর্তৃক অবশ্যই সত্যায়িত হবে।

  • সকল হার্ডকপি সিজন চলাকালীন সময়ে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর ও সীল থাকতে হবে।

  • এসএসসি পরীক্ষার পর ৬ষ্ঠ ও তদূর্ধ্ব শ্রেনীর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার অনুলিপি গ্রহণ করতে পারবে না।

  • উপজেলা থেকে প্রাপ্ত প্রত্যেক দলের ফলাফল ও চ্যাম্পিয়ন দলের ছবি এবং নামের তালিকা গ্রহণের জন্য sports.phy2023@gmail.com এ প্রেরণ করতে হবে।

একই প্রতিষ্ঠানে সাধারণ ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষার্থী থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয় শিক্ষার্থী নিয়ে দল গঠন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অনূর্ধ্ব ১৭ বছরের মধ্যে হতে হবে এবং গঠনতন্ত্রের অন্যান্য নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

কার্যনির্বাহী পরিষদের ০৩/১২/২০২৫খ্রি. তারিখ সভার সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭ এর উপ-ধারা ১৪ অনুযায়ী সকল পর্যায়ে কন্টিনজেন্ট লিডার মনোনয়নের ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার কন্টিনজেন্ট লিডার হয়ে আসতে পারবে না। কন্টিনজেন্ট লিডার প্রেরণের ক্ষেত্রে সমিতি কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেইনার ও রিফ্রেসার কোর্স সম্পন্নকারীদের হতে অগ্রাধিকার ভিত্তিতে কন্টিনজেন্ট লিডার প্রেরণ করতে হবে।

  • উপজেলা পর্যায়ের বিজয়ীদল এবং ব্যক্তিগত ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের সকল তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ০১ (এক) সেট ছবিসহ সংরক্ষণ করিবেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেরণ করবেন।
  • উপজেলা হতে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

উপরে উল্লিখিত এবং গঠনতন্ত্রে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংশ্লিষ্ট সকল পর্যায়ে কমিটির নিকট দাখিল করতে হবে। উক্ত কাগজপত্রাদি দাখিলে ব্যর্থ হলে প্রতিযোগিতায় অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে। নিয়ম বহির্ভূত কোন শিক্ষার্থী অংশগ্রহণ করলে সংশ্লিষ্ট সকলকে গঠনতন্ত্র অনুযায়ী শান্তির আওতায় আনা হবে।

প্রত্যেক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষর

(মো: শহিদুল ইসলাম)
উপপরিচালক, শারীরিক শিক্ষা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।

সম্পাদক
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি

Post a Comment

Previous Post Next Post