NTRCA শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য দেওয়ার আগে ই রেজিস্ট্রেশন হালনাগাদকরণ সম্পর্কে ২১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা)
৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০
www.ntrca.gov.bd
স্মারক নং: ৩৭.০৫.০০০০.০০০.০১১.৩১.০০০১.২৫-৩৬৫
তারিখ: ০৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
বিজ্ঞপ্তি
বিষয়: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদকরণ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ০৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) "ই-রেজিস্ট্রেশন" সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।
২। এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের তথ্য এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই।
এরাদুলীর ২০/১০/২০২৫
(যুগ্মসচিব)
সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান)
অতিরিক্ত দায়িত্ব
এনটিআরসিএ, ঢাকা
ফোন: ০২-৪১০৩০০৪৭
শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য দিতে ই-রেজিস্ট্রেশন হালনাগরকরণ বাধ্যতামূলক।
Md. Abdullah Farazi
0

Post a Comment