AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ/উপাধ্যক্ষ/ প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক /সুপার/সহকারী সুপারের নিয়োগ কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। বদলি সফটওয়্যার এর কাজ শেষ হলে সকল শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুত আরম্ভ হবে।


৬ অক্টোবর, ২০২৫ তারিখে মাউশি স্মারক নম্বর- ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.২ এ একটি বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ সুপারিশ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।


বর্ণিত অবস্থায়, পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।


অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে। এর ফলে শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক গতিতে ব্যাঘাত ঘটছে। তাই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের নিয়োগ দ্রুত দেওয়ার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সাধারণ শিক্ষকদের বদলি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পূর্ণ সফটওয়্যার এর মাধ্যমে হবে। সফটওয়্যার এর পূর্ণাঙ্গ কাজ সম্পূর্ণ হলে বদলি কার্যক্রম শুরু হবে। বদলি সফটওয়্যার নিয়ে সরকার কাজ করতেছে। যত দ্রুত বদলি সফটওয়্যারটি সম্পূর্ণ হবে, তত দ্রুত সরকার বদলি কার্যক্রম দিতে পারবে। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি নিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছিল। আশা করা যাচ্ছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।



Post a Comment

Previous Post Next Post