AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের নাম EFT তে অন্তর্ভুক্তকরণের নির্দেশনা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে জোরপূর্বক পদত্যাগকৃত অধ্যক্ষ/প্রধান শিক্ষক অথবা অন্য শিক্ষকদের EFT তে নাম অন্তর্ভুক্তকরণ ও বেতন ভাতা অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চালু করার নির্দেশনা দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-১ শাখা shed.gov.bd স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.৩২ বিষয়: জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের EFT তে নাম অন্তর্ভুক্তকরণসহ বেতন ভাতা প্রদান। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪০১/২০২৫ তারিখের/ ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.০৪ সংখ্যক পত্রের আদেশ অনুযায়ী জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকগণের তদন্ত চলমান অবস্থায় যাদের বেতন ভাতাদি চালু করা হয়নি সে সকল শিক্ষকগণের বেতন ভাতাদি চালু করার জন্য এ বিভাগে আবেদন করেছেন। বেতন ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন মর্মে আবেদনে উল্লেখ করেছেন। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তপূর্বক আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতনভাতা চালু করা প্রয়োজন। ২। এমতাবস্থায়, জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষপ্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের/ EFT তে নাম অন্তর্ভুক্তকরণসহ বেতন ভাতা চালুকরণ এবং বেতন ভাতা চালুকরণে অসহযোগিতা বা বাধা প্রদান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Post a Comment

Previous Post Next Post