AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

একাদশ-দ্বাদশ শ্রেণির কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় (পোল্ট্রি পালন) সৃজনশীল সাজেশন।

এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় (পোল্ট্রি পালন) থেকে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নসমূহ দেওয়া হল।

সৃজনশীল প্রশ্নাবলি 

প্রশ্ন ১ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

চিত্র: ফাওমি মুরগি
[যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ড-২০২৫]
ক. পোল্ট্রি কী?
খ. খাঁচায় মুরগি পালন সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্র-ক তে প্রদর্শিত মুরগিটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত মুরগিটি পালন করা কি অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।

প্রশ্ন ২ নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।

চিত্র: ব্রাহমা মুরগি
[সিলেট ও দিনাজপুর বোর্ড ২০২০]
ক. কুঁচে মুরগি কী?
খ. ডিম অনুর্ধরের কারণ ব্যাখ্যা কর।
গ. চিত্রে প্রদর্শিত মুরগিটি কোন জাতের? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রে প্রদর্শিত মুরগিটি পালন করা কি অর্থনৈতিকভাবে লাভজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।

প্রশ্ন ৩. মুরগির উৎপত্তি স্থানভিত্তিক শ্রেণি

আমেরিকান শ্রেণি
B (ভূমধ্যসাগরীয় শ্রেণি )
ইংলিশ শ্রেণি
D (এশীয় শ্রেণি)
[যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০২২]
ক. পোল্ট্রি কী?
খ. মাছ পচার কারণ কী?
গ. উদ্দীপকে B ও C শ্রেণির জাতের তুলনামূলক পার্থক্যসমূহ তুলে ধর।
ঘ. উদ্দীপকে B ও C শ্রেণির মধ্যে কোন শ্রেণিটি ডিম উৎপাদনের জন্য বিখ্যাত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

প্রশ্ন ৪. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্র: ফাইওমি জাতের মুরগি
(রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)
ক. খাকী ক্যাম্পবেল কী?
খ. হাঁস-মুরগি পালনে সুষম খাদ্য প্রয়োজন কেন?
গ. চিত্রে প্রদর্শিত মুরগিটি কোন জাতের? ব্যাখ্যা কর।
ঘ. মুরগিটি পালন করা কী অর্থনৈতিকভাবে লাভজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।

প্রশ্ন ৫ কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে পোল্ট্রি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে ছোট বড় অসংখ্য পোল্ট্রি খামার গড়ে উঠেছে। কিন্তু মুরগির বাচ্চার দাম বৃদ্ধিসহ অন্যান্য বিষয় অপ্রতুল হওয়ায় এ শিল্প বিকাশে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। নানাবিধ প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হতে পারে।

(ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৭)
ক. পোল্ট্রি কী?
খ. কোয়েল পালন লাভজনক কেন?
গ. উদ্দীপকের শিল্পটির অগ্রসর না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হবে পারে।

৬. ফারহার দাদী পারিবারিকভাবে মুরগি পালন করে এবং প্রাকৃতিক পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটায়। গত বছর বাচ্চা ফুটাবার সময় অধিকাংশ ডিম নষ্ট হয়ে গেছে। ফারহার দাদীকে ডিম নষ্ট হওয়ার কারণ জিজ্ঞাসা করায় দাদী বলল, ডিমে হয়তো কোনো সমস্যা ছিল। একথা শুনে ফারহা বলল, "ডিম ফোটানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করাই উত্তম।"

ক. কুঁচে মুরগি কী?
খ. তোমার জানা মুরগির দুটি ভাইরাসজনিত রোগের নাম উল্লেখ কর।
গ. বাচ্চা ফুটানো ডিমগুলো নষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. "ডিম ফোটানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করাই উত্তম"-উক্তিটি বিশ্লেষণ কর।

৭. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

মুরগি পালন পদ্ধতি
A. মুক্ত পালন
B. অর্ধমুক্ত পালন
C. (?)
ক. লিটার কী?
খ. মুরগির ডিম অনুর্বর হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ছকটির 'C' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে কোন পদ্ধতিটি মুরগি পালনে অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উত্তরের যথার্থতা বিশ্লেষণ কর।

৮. সাইদুল কৃষি ডিপ্লোমা পাস করে নিজ বাড়িতে মাংস উৎপাদনের জন্য একটি খামার স্থাপনের পরিকল্পনা করে। এ কাজে দক্ষতা অর্জনের জন্য সে, যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ছোট আকারের একটি পোল্ট্রি খামার শুরু করে এবং সফলতা অর্জন করে।

[ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০১৯]
ক. ব্রাহমা কী?
খ. ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত খামার স্থাপনের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
ঘ. সাইদুল তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কিভাবে কাজে লাগিয়েছিল? বিশ্লেষণ কর।

প্রশ্ন ৯. ফারজানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ পশুপালন অনুষদ থেকে পাস করে বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা উৎপাদন খামার তৈরি করে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিলেন। এ মর্মে তিনি মুরগির ডিম ফোটানোর ঘর তৈরি করে বৈদ্যুতিক ইনকিউবেটর কিনে আনলেন। বাচ্চা ফুটানোর ডিমগুলো তিনি নিজে বাছাই করে তা বৈদ্যুতিক ইনকিউবেটরে সঠিকভাবে স্থাপন করলেন। পরের কাজগুলো তিনি সূক্ষ্মভাবে করলেন। ফলস্বরূপ তিনি সর্বোচ্চ সংখ্যক বাচ্চা পেলেন।

[ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২৩]
ক. ব্রুডার হাউজ কী?
খ. ডিম অনুর্বর হয় কেন? ব্যাখ্যা কর।
গ. কী কী সতর্কতা অবলম্বন করে ফারজানা ডিম ফুটাতে সক্ষম হলেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ফারজানার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন কর।

প্রশ্ন ১০. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ডিম ফোটানোর পদ্ধতি
(?) পদ্ধতি
কৃত্রিম পদ্ধতি
[ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৭]
ক. হাঁস কোন শিল্পের অন্তর্গত?
খ. ডিম অনুর্বর হয় কেন?
গ. উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতি কখনো এক নয়— ব্যাখ্যা কর।
ঘ. হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের প্রেক্ষাপটে (?) চিহ্নিত পদ্ধতিটি কতটুকু বাস্তবসম্মত? তোমার মতামত দাও।

প্রশ্ন ১১. সেলিম সাহেব হাঁসের খামার হতে হঠাৎ করে বেশকিছু হাঁসকে না-মৃত দেখতে পেয়ে পাথার্ত হয়ে পড়ে। হাঁসগুলো আংশিক দেখলেই তা পাঙ্গ। সে দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা তার খামারটি পরিদর্শন করিয়ে নেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা খামারটি পরিদর্শন করে সেলিম রাজকে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং তাতে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন। সেলিম রাজ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ মেনে তার খামারে সবকিছুই সমস্যার সমাধান করে সফলতা লাভ করে।

[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ২০২২]
ক. ব্রয়লার কী?
খ. পোল্ট্রি প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. সেলিম সাহেব খামারে কী রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর।
ঘ. প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সেলিম রাজ কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ কর।

প্রশ্ন ১২. কৃষি শিক্ষক সাহেব তার ছাত্রদের নিয়ে একটি মুরগির খামার পরিদর্শন করেন। সেখানে তিনি দেখতে পেলেন কিছু মুরগি প্রচণ্ড ক্ষুধাবৃত্তিতে পাতলা পায়খানা করছে সেই সাথে সাদা সেথা ও রক্ত পড়ছে এবং হাঁসদের পায়ের পাতায় পাজো আছে। এ বিষয়ে খামারীকে তিনি প্রশিক্ষণ কর্মকর্তার পরামর্শ নিতে বললেন।

[যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ড-২০২১]
ক. ব্রাহমা কী?
খ. ডিম অনুর্বর হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত খামারে মুরগির কোন রোগ হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত খামারে মুরগির রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।

প্রশ্ন ১৩. সাবিনার ২০০টি হাঁসের একটি খামার আছে। একদিন হঠাৎ করে তার খামারের কয়েকটি হাঁস মারা যায়। সে লক্ষ করে দেখল যে, তার খামারের কিছু হাঁসের নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছে এবং হাঁসগুলো আলো দেখলে ভয় পাচ্ছে। এ বিষয়ে প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি খামার পরিদর্শন করে বললেন যে, সাবিনার খামারে একটি মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং এই রোগ প্রতিকার ও প্রতিরোধের জন্য কী করণীয় তা তিনি সাবিনাকে বুঝিয়ে দিলেন।

[ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২২]
ক. পুলেট কী?
খ. হাঁস পালন লাভজনক কেন? ব্যাখ্যা কর।
গ. সাবিনার খামারের হাঁস কোন রোগে আক্রান্ত- ব্যাখ্যা কর।
ঘ. সাবিনার খামারের হাঁসের রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।

প্রশ্ন ১৪. জাকিরের খামারের মুরগিগুলো হঠাৎ করে চুনের মতো পাতলা পায়খানা করছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। তিনি উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তাকে জানালে তিনি তাকে রোগ প্রতিরোধের উপায় বলে দেন।

[যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০২২]
ক. লিটার কী?
খ. হাঁস-মুরগির সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মুরগিগুলো কোন রোগে আক্রান্ত? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লিখ।
ঘ. রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

প্রশ্ন ১৫. কবির সাহেবের ৫০০ মুরগির একটি লেয়ার ফার্ম আছে। একদিন সকালে তিনি লক্ষ্য করলেন কিছু মুরগি ঘরের কোণায় ঝিমুচ্ছে। মুরগির মল সাদা চুনের মত ও তাতে সবুজ-হলুদ মিশ্রণ। পাখা, ঘাড় ও পা পক্ষাঘাতগ্রস্ত। এ সমস্যা সমাধানে একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি বললেন যে, তার খামার মারাত্মক রোগে আক্রান্ত। রোগ নিরাময়ের জন্য প্রতিকার ও প্রতিরোধের জন্য যা করণীয় তা তিনি বুঝিয়ে দিলেন।

[ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২৩]
ক. খাঁকী ক্যাম্পবেল কী?
খ. খাঁচায় মুরগি পালন লাভজনক কেন? ব্যাখ্যা কর।
গ. কবির সাহেবের খামারের মুরগি কোন রোগে আক্রান্ত? লক্ষণ সাপেক্ষে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত রোগটি পোল্ট্রি শিল্পের ঝুঁকিপূর্ণ- ব্যাখ্যা কর।

Post a Comment

Previous Post Next Post