AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায়ের সৃজনশীল সাজেশন।

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় (বাংলাদেশের কৃষি) থেকে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নসহ সৃজনশীল প্রশ্নের সাজেশন। 

প্রশ্ন ১

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

কৃষির ক্ষেত্র: 'X'
বৈশিষ্ট্য: সাধারণত ছোট জমিতে চাষ করা হয় এবং ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়।
কৃষির ক্ষেত্র :'Y'
বৈশিষ্ট্য: সমাজের সকলের অংশগ্রহণে কার্যক্রম পরিচালিত হয় এবং উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বণ্টন করা হয়।
[ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০২৫]
ক. দানা ফসল কী?
খ. বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের 'X' চিহ্নিত কৃষির ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকের 'Y' ক্ষেত্রটির গুরুত্ব বিশ্লেষণ কর।

প্রশ্ন ২
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র-১: পাট গাছ
চিত্র-২: বেগুন গাছ

[চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
ক. কৃষি কী?
খ. কৃষকের জন্য উঠোন বৈঠক প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্র-২ এ প্রদর্শিত ফসলটি কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র-১ এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।


প্রশ্ন ৩

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

কৃষির ক্ষেত্র
ফসল-১: মাঠ ফসল
ফসল-২: উদ্যান ফসল
[ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ড ২০২৩]
ক. উঠোন বৈঠক কী?
খ. কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ফসল-২ এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. অর্থনৈতিক বিবেচনায় ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

প্রশ্ন ৪

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

A (কৃষির ক্ষেত্রসমূহ):

উদ্যান ফসল
মৎস্য
মাঠ ফসল
?
গবাদিপশু
পোল্ট্রি
[বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ২০২৩]
ক. শিল্প ফসল কী?
খ. কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. ছকে উল্লিখিত 'A' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ছকে নির্দেশকৃত '?'-এর গুরুত্ব বিশ্লেষণ কর।

প্রশ্ন ৫ নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

কৃষির ক্ষেত্র
ফসল-১:
ধান, পাট, গম, সরিষা
ফসল-২:
বেগুন, টমেটো, লাউ, পেয়ারা
(ঢাকা ও কুমিল্লা বোর্ড ২০২২)
ক. ইন্টারনেট কী?
খ. অভিজ্ঞ কৃষক গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. ছকে উল্লিখিত ফসল-১ কৃষির কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ছকে উল্লিখিত ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

প্রশ্ন ৬ সুজন মিয়া ফুলতলা গ্রামের একজন কৃষক। বাড়ি থেকে বাজারে যেতে হলে তাকে দুপুরে প্রচন্ড রোদে চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বিশ্রাম নেওয়ার মতো ছায়া কোথাও নেই। তাই সে কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে সম্পূর্ণ রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তারা উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বণ্টনের সিদ্ধান্ত নেয়।

(রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৯)
ক. মাঠ ফসল কী?
খ. টমেটো কেন উদ্যান ফসল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. সুজন মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।

প্রশ্ন ৭ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্র-১: কৃষক সভা 
চিত্র - ২: ইন্টারনেট ব্যবহার করে কৃষি তথ্য নেওয়া।
(ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭)
ক. মাঠ ফসল কী?
খ. পরিবেশ সংরক্ষণে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ কৃষকের কীভাবে কৃষি তথ্য ও সেবা পায়? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

প্রশ্ন ৮ জামান সাহেব আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান। কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন। তিনি সময়মতো সেচ এবং বালাইনাশকও প্রয়োগ করেন। এতে উৎপাদন খরচ বাড়লেও জামান সাহেব পূর্বের তুলনায় বেশি লাভবান হন।

(যশোর ও দিনাজপুর বোর্ড ২০১৭)
ক. BARI এর পূর্ণরূপ কী?
খ. অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
ঘ. জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন কর।

প্রশ্ন ৯ রাশেদ একজন ধানচাষী। তিনি একজন অগ্রগামী কৃষক। কৃষি গবেষণা তথ্য সম্পর্কে তিনি অবহিত। এলাকার অন্যান্য কৃষকরাও সমস্যায় তার কাছে থেকে কৃষি বিষয়ক তথ্য-পরামর্শ নিয়ে থাকেন। গ্রীষ্মকালে তার বাড়িতে আমন কৃষি সমস্যার অভিজ্ঞতার তত্ত্বাবধানে ধান চাষের উপর মৌসুমব্যাপী প্রশিক্ষণের জন্য একটি ডির ঘরে থেকে ত্রিশ দিনের বইয়ের একটি ডির ঘরে থেকে ত্রিশ দিনের প্রশিক্ষণ নেন। ৪০ জন কৃষক-কর্মচারীকে ধান চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেন।

(ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০১৪)
ক. 'ই'-কৃষি কী?
খ. বাংলাদেশের কৃষিক্ষেত্রে দারিদ্র্যবিমোচন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রাশেদের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কৃষক তথ্যকে কিভাবে কৃষির তথ্য ও সেবা পেতে পারে? বিশ্লেষণ কর। 

প্রশ্ন ১০. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

চিত্র-ক: উঠান বৈঠক
চিত্র-খ: কম্পিউটার ব্যবহার করে কৃষি তথ্য নেওয়া।
(ঢাকা, যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০১৯)
ক. ইন্টারনেট কী?
খ. বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চিত্র 'ক' এ প্রদর্শিত সমাবেশটি কোন ধরনের ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে কৃষি ক্ষেত্রে উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'ক' ও চিত্র 'খ' এই দুই চিত্রের মধ্যে কোনটি অধিক ফলপ্রসূ হবে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

প্রশ্ন ১১. ১৯৭০ সালে গাজীপুর জেলার জয়দেবপুর স্থাপিত একটি নামকরা কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠানটি শুধুমাত্র ধান ফসল নিয়ে কাজ করে। ধানের নতুন জাত উদ্ভাবন, চাষ পদ্ধতির উন্নয়ন, উচ্চ ফলন, ক্ষতিকারক পোকা-মাকড় শনাক্তকরণ ও দমনে প্রতিষ্ঠানটি গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

(ঢাকা ও কুমিল্লা বোর্ড ২০২২)
ক. কৃষক সভা কী?
খ. উদ্যান ফসল চাষ করা লাভজনক কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত গবেষণা প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা কর।
ঘ. খাদ্য চাহিদা মেটাতে গবেষণা প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর।

প্রশ্ন ১২. জুয়েল ও কাদের দুই বন্ধু। লেখাপড়া শেষ করে গবেষণা প্রতিষ্ঠান দেখার উদ্দেশ্যে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সেখানে গিয়ে জানতে পারেন যে, প্রতিষ্ঠানটি কেবলমাত্র ধান নিয়ে গবেষণা করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বাষট্টি রকমের ধানের জাত উদ্ভাবন করেছে। যার অধিকাংশই উচ্চফলনশীল। এছাড়া প্রোটিন ও জিংক সমৃদ্ধ ধানের জাতও উদ্ভাবন করেছে। এভাবে প্রতিষ্ঠানটি কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। জুয়েল ও কাদের মনে করে ষোল কোটি মানুষের এ দেশে খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৯)
ক. কৃষি তথ্য কী?
খ. রেটুন ফসল চাষ লাভজনক কেন? ব্যাখ্যা কর।
গ. জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম কী? প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কী ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ. জুয়েল ও কাদেরের দেখা গবেষণা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের খাদ্য চাহিদা পূরণে কি প্রভাব ফেলবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।


Post a Comment

Previous Post Next Post