AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

Sentence বা বাক্য কাকে বলে? অর্থ ও গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ।

 Sentence বা বাক্য:

Sentence বা বাক্য হলো বক্তার বক্তব্য প্রকাশের একটি মাধ্যম। তাহলে বলা যায়, কোনো প্রসঙ্গে সুস্পষ্ট অর্থযুক্ত শব্দ বা শব্দসমষ্টিকে বাক্য বলে। (A word or a group of words having a clear meaning in a given context is called a sentence)

N. B.: একটি বাক্যে অবশ্যই সঠিকভাবে শব্দ বিন্যাস ও পরিষ্কার অর্থ থাকতে হবে।

PARTS OF A SENTENCE/বাক্যের অংশ:

A multi-worded sentence (with a verb) may be divided into two parts. [একটি একাধিক শব্দবিশিষ্ট বাক্য (যার ক্রিয়া রয়েছে। দুটি অংশে বিভক্ত করা যায়।)] যথা: (i) Subject (উদ্দেশ্য); (ii) Predicate (বিধেয়)।
নিচে ছকের মাধ্যমে sentence-এর অংশসমূহ উপস্থাপন করা হলো।
Sentence (বাক্য)
Subject or Noun part (উদ্দেশ্য বা বিশেষ্য খন্ড যার সম্বন্দ্বে আমরা কিছু বলি)
Predicate or Verb part (বিধেয় বা ক্রিয়া খন্ড Subject বা উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়।)
Subject or Noun part: The subject part of the sentence consists of noun, pronoun or adjective. [Subject বা উদ্দেশ্য খন্ডে থাকে noun, pronoun বা adjective.]
Predicate or Verb part: The predicate part of the sentence consists of finite verb, object/complement, adverbial and modifier. [Predicate বা বিধেয় খন্ডে থাকে finite verb, object/compliment, adverbial, modifier.]
নিচের উদাহরণগুলো লক্ষ কর:
Subject (উদ্দেশ্য)
Predicate (বিধেয়)
The man
saw me.
The boy
got the prize.
The brilliant student
got the prize for standing first in the exam.
সাধারণত sentence formation বা বাক্য গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে subject এবং পরে predicate বসে। তবে কখনো কখনো বাক্যের কোনো বিশেষ অংশকে জোর দেওয়ার জন্য সমগ্র predicate বা predicate-এর কিছু অংশ subject-এর পূর্বে বসে। যেমন-
I have no silver and gold. (সোনা ও রুপা আমার কিছুই নেই।)
Silver and gold have
predicate
none.
subject predicate
Gone are those days.
Those days are gone. [সেসব দিন কবেই না চলে গেছে।]
predicate subject

CLASSIFICATION OF SENTENCES/বাক্যের শ্রেণীবিভাগ

Sentence-এর কাজের ধরন ও গঠন অনুসারে sentence-কে নিম্নলিখিত কয়েক ভাগে ভাগ করা যায়:
Sentence
According to meaning or function (অর্থ অথবা কাজ অনুসারে)
According to structure (গঠন অনুসারে)
Assertive Declarative বিবৃতিমূলক (Statement)
Simple (সরল)
Interrogative প্রশ্নসূচক (Question)
Complex (জটিল)
Imperative আদেশ/অনুরোধমূলক (Request/Command)
Compound (যৌগিক)
Optative ইচ্ছা/প্রার্থনামূলক (Emotion)
Exclamatory আবেগমূলক (Desire Prayer)

Kinds of Sentence (According to Meaning)

অর্থভেদে Sentence পাঁচ প্রকার। যথা:

1. Assertive Sentence 

2. Interrogative Sentence 

3. Imperative Sentence 

4. Optative Sentence 

5. Exclamatory Sentence

  1. Assertive Sentence (বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য): যে sentence দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি বোঝায়, তাকে Assertive Sentence বা Statement বলা হয়।

Assertive Sentence-এর গঠন: Subject + verb + extension.

Examples:
Mr. Mobina is a doctor. We shall go to Cox's Bazar. They are making a noise. Rahul is a good student.

  1. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): যে sentence দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো বিষয়ে জানতে চাওয়া হয়, তাকে Interrogative Sentence বলা হয়। Auxiliary verb, interrogative pronoun এবং interrogative adverb দ্বারা প্রশ্নবোধক sentence তৈরি করা যায়।

Interrogative sentence-এর গঠন: Interrogative sentence-কে সাধারণত দুইভাবে গঠন করা যায়।

যথা: (a) Auxiliary verb দিয়ে (b) Wh-word দিয়ে
(a) Auxiliary verb দিয়ে গঠন: Auxiliary verb + subject + main verb + extension.
Examples:
Do you like to help me? Did you go to the book fair yesterday?
Are you going to school now? Will they play cricket in the field?
(b) Wh-word দিয়ে গঠন: Wh-word + verb + extension?
Examples:
Who has done it? What's your name? How can you solve this? When will she come?

  1. Imperative Sentence (আদেশ বা উপদেশমূলক বাক্য): যে sentence দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ও অনুরোধ বোঝায়, তাকে Imperative Sentence বলা হয়। Imperative sentence-এর subject 'you' সাধারণত উহ্য থাকে।

Imperative sentence-এর গঠন: Imperative sentence-কে সাধারণত দুইভাবে গঠন করা যায়। যথা:

(a) Verb দিয়ে (b) Let দিয়ে
(a) Verb দিয়ে গঠন: Verb + object / adverb/phrase/ extension.
Examples:
Come here early. Do not learn it by heart. Stop reading. Don't look down upon the poor.
Sentence-এর প্রথমে let বসিয়েও imperative sentence গঠন করা হয়। সেক্ষেত্রে 1st ও 3rd person-এর objective case বসে।
(b) Let দিয়ে গঠন: Let + Person-এর objective form + verb-এর base form + extension.
Examples:
Let me do it. Let me have a cup of tea. Let him enter the room. Let us go.

  1. Optative Sentence (ইচ্ছা বা আকাঙ্ক্ষামূলক বাক্য): যে sentence দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায়, তাকে Optative Sentence বলা হয়। সাধারণত sentence-এর প্রথমে may ও adverb বসিয়ে optative sentence গঠন করা হয়।

Optative sentence দুইভাবে গঠন করা যায়। (a) May দিয়ে (b) Adverb দিয়ে

(a) May দিয়ে গঠন: May + subject + verb-এর base form + extension.
যেমন - May Allah bless you. May you be happy.
May our country prosper day by day. May you succeed in life.
(b) Adverb দিয়ে গঠন: Adverb + verb-এর base form + extension.
যেমন - Long live our Prime Minister. Long live our teacher.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য): যে sentence-এ কোনো আবেগ বা বিস্ময়সূচক ভাব প্রকাশ পায়, তাকে Exclamatory Sentence বলা হয়। এ ধরনের বাক্যে সাধারণত note of exclamation বা বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।

Exclamatory Sentence-এর গঠন: Exclamatory sentence-কে সাধারণত দুইভাবে গঠন করা যায়। যথা:

(a) Interjection দিয়ে (b) What/How দিয়ে
(a) Interjection দিয়ে গঠন: Interjection + ! + subject + verb + extension.
Examples:
Hurrah! We have won the game.
Bravo! You have done well.
Alas! My house is set on fire.
Hush! There is a snake in the hole.
(b) What/How দিয়ে গঠন: How দিয়ে গঠিত বাক্যে a/an থাকে না; কিন্তু what দিয়ে গঠিত বাক্যে a/an থাকে।
(i) How + adjective / adverb + subject + verb + extension!
(ii) What + a/an + adjective + noun + subject + verb + extension!
Examples:
How nice the flower is!
How beautiful the scenery is!
What a dangerous road it is!
What a dangerous movie it is!
How large the elephant is!
What a fool I am!
Note: তাছাড়া Assertive, Imperative এবং Optative sentence এর শেষে full stop (.) ব্যবহৃত হয়। Interrogative sentence শেষ হয় question mark (?) দিয়ে এবং Exclamatory sentence শেষ হয় আবেগসূচক চিহ্ন (!) দিয়ে।
উপরিউক্ত পাঁচ প্রকার sentence-এর প্রত্যেক প্রকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা:
(i) Affirmative Sentence: যে sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায় অর্থাৎ হ্যাঁ-বোধক উত্তর দেওয়া হয়, তাকে Affirmative Sentence বলে।
যেমন- Imran goes to school everyday.
We are happy.
Who has done it?
(ii) Negative Sentence: যে sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা না-বোধক উত্তর দেওয়া হয়, তাকে Negative Sentence বলে।
যেমন- The rich are not always happy.
Robin does not have a nice mobile set.

Structure বা গঠন এর দিক থেকে Sentence তিন প্রকার। যথা:

1. Simple Sentence

2. Complex Sentence

3. Compound Sentence

Simple Sentence (সরল বাক্য): যে sentence-এ একটিমাত্র subject ও একটিমাত্র finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple Sentence বলা হয়।
যেমন- The boys play cricket.
Because of my illness, I could not attend the meeting.
Complex Sentence (যৌগিক বাক্য): যে sentence-এ একটি principal clause এবং এক বা একাধিক sub-ordinate clause থাকে, তাকে Complex Sentence বলা হয়। Sub-ordinate clause-এর শুরুতে সাধারণত If, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
যেমন- Although he is poor, he is honest.
I know that he will help me.
প্রথম sentence-এ "Although he is poor" এটি Sub-ordinate Clause এবং he is honest একটি principal clause.
দ্বিতীয় sentence-এ I know এটি principal clause এবং that he would help me একটি sub-ordinate clause. অতএব sentence দুটি Complex Sentence.
Compound Sentence (জটিল বা মিশ্র বাক্য) : যদি কোনো sentence-এ একাধিক principal clause and, but, or, yet, and so, therefore, otherwise, not only...... but also, Either.... or, Neither.... nor ইত্যাদি co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়, তবে তাকে Compound Sentence বলা হয়।
যেমন- He is rich but he is honest. Study or you will fail. He went there and found me reading.
N. B. : and দ্বারা যুক্ত Compound Sentence-এর দ্বিতীয় subject-টি উহ্য থাকতে পারে আবার নাও থাকতে পারে।] পরবর্তী অধ্যায়ে বিভিন্ন প্রকার sentence-কে অন্যান্য sentence-এ রূপান্তরের বিস্তারিত নিয়ম আলোচনা করা হয়েছে।


Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য): যে sentence-এ কোনো আবেগ বা বিস্ময়সূচক ভাব প্রকাশ পায়, তাকে Exclamatory Sentence বলা হয়। এ ধরনের বাক্যে সাধারণত note of exclamation বা বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।
Exclamatory Sentence-এর গঠন: Exclamatory sentence-কে সাধারণত দুইভাবে গঠন করা যায়। যথা:
(a) Interjection দিয়ে
(b) What/How দিয়ে
(a) Interjection দিয়ে গঠন: Interjection + ! + subject + verb + extension.
Examples:
Hurrah! We have won the game.
Bravo! You have done well.
Alas! My house is set on fire.
Hush! There is a snake in the hole.
(b) What/How দিয়ে গঠন: How দিয়ে গঠিত বাক্যে a/an থাকে না; কিন্তু what দিয়ে গঠিত বাক্যে a/an থাকে।
(i) How + adjective / adverb + subject + verb + extension!
(ii) What + a/an + adjective + noun + subject + verb + extension!
Examples:
How nice the flower is!
How beautiful the scenery is!
What a dangerous road it is!
What a dangerous movie it is!
How large the elephant is!
What a fool I am!
Note: তাছাড়া Assertive, Imperative এবং Optative sentence এর শেষে full stop (.) ব্যবহৃত হয়। Interrogative sentence শেষ হয় question mark (?) দিয়ে এবং Exclamatory sentence শেষ হয় আবেগসূচক চিহ্ন (!) দিয়ে।
উপরিউক্ত পাঁচ প্রকার sentence-এর প্রত্যেক প্রকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা:
(i) Affirmative Sentence: যে sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায় অর্থাৎ হ্যাঁ-বোধক উত্তর দেওয়া হয়, তাকে Affirmative Sentence বলে।
যেমন- Imran goes to school everyday.
We are happy.
Who has done it?
(ii) Negative Sentence: যে sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা না-বোধক উত্তর দেওয়া হয়, তাকে Negative Sentence বলে।
যেমন- The rich are not always happy.
Robin does not have a nice mobile set.




Post a Comment

Previous Post Next Post