২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ১৫ তম উপজেলা স্কাউটস সমাবেশে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে।
তারিখ : ১৬ - ২০ ডিসেম্বর - ২০২৫ খ্রি.
স্থান : লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া, নড়াইল।
আয়োজনে : বাংলাদেশ স্কাউটস, লোহাগড়া উপজেলা, নড়াইল।
২০২৫ সালের ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১৫ তম উপজেলা স্কাউটস সমাবেশ ৪ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। সমাবেশে নড়াইলের লোহাগড়া উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউটস দল ৩য় বারের মতো উপজেলা স্কাউটসের সেরা দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের যে ৮ জন শিক্ষার্থী বিজয় ছিনিয়ে এনেছে তাদের নামের তালিকা:
- ১/ অমিত = দশম শ্রেণী
- ২/ফাহিম = দশম শ্রেণী
- ৩/ মিনহাজ = দশম শ্রেণী
- ৪/ লাবিব = দশম শ্রেণী
- ৫/ নাফিজ = দশম শ্রেণী
- ৬/ সাকিল = দশম শ্রেণী
- ৭/ রাব্বি = দশম শ্রেণী
- ৮/ ছাইয়িম = দশম শ্রেণী
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউটস দলের জন্য আপনারা সকলে দোয়া করবেন, তারা যেন শুধু উপজেলা নয়, তারা যেন ২য় বারের মতো এশিয়া মহাদেশের মধ্যে সেরা দল হিসাবে স্বীকৃতি পায়।


Post a Comment