মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি নির্ধারণ করেছেন। নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নের সিলেবাস সংক্রান্ত বিষয় স্পষ্ট করেছেন।যশোর বোর্ডের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি নিচে তুলে ধরা হলো।
বিষয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হয়। যে সকল পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে।
বিষয়টি অতীব জরুরি।
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে
তারিখ: ২১-১২-২০২৫
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
ফোন: ০২৪৭৭৬২৭১৪
ই-মেইল: controller@jessoreboard.gov.bd
প্রাপক:
অধ্যক্ষ
যশোর শিক্ষা বোর্ডের অধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
- সিনিয়র সিস্টেম এনালিষ্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
- চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
- সচিব মহোদয়ের স্টেনো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
- সংরক্ষিত নথি
📚 শিক্ষা ও তথ্যভাণ্ডার
শিক্ষা সম্পর্কিত সকল খবর, বিভিন্ন বিষয়ের লেখাপড়া, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, সাজেশন ও মডেল টেস্ট পেতে নিয়মিত নিচের ওয়েবসাইটগুলো ভিজিট করুন।
👤 প্রকাশক ও পেজসমূহ
🎥 ইউটিউব চ্যানেল
শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেতে নিচের লিংকে ক্লিক করুন।

Post a Comment