AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতার নিয়মাবলী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ | অফিসিয়াল বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতার নিয়মাবলী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতার নিয়মাবলী প্রকাশ করেছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিচে দেখুন।

স্মারক নং: ৩৭.০২.০০০০.০০০,১১০.১৮.০০০৬.২১-৪৫৭/৫৫০

তারিখ: ১১/১২/২০২৫ খ্রি.

বিষয়: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারক পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আগামী ০৪ জানুয়ারি ২০২৬ খ্রি. হতে প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হতে যাচ্ছে এবং ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. জাতীয় পর্যায়ে প্রতিযোগীতার মাধ্যমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর সমাপ্তি হবে।

সে প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ-কে উক্ত বিষয়ে অবহিত করে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সূত্রোক্ত পত্রের নির্দেশনা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা-২০২৬ ও সময়সূচী প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, জেলা শিক্ষা অফিসারগণ ৪৯২টি উপজেলা এবং ২৫টি মহানগরীসমূহের শিক্ষা থানা পর্যায়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সূত্রোক্ত পত্রের নির্দেশনা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা-২০২৬ ও সময়সূচী প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা-২০২৬

১১-১২-২০২৫

(ড. জাহিদা বেগম)

সহকারী পরিচালক (প্রশি:-২)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা

৫.১ প্রতিযোগিতার গ্রুপসমূহ

ক্র. নং পর্যায় গ্রুপ
৬ষ্ঠ–৮ম শ্রেণি বা সমপর্যায় গ্রুপ-ক
৯ম–১০ম শ্রেণি বা সমপর্যায় গ্রুপ-খ
১১শ–১২শ শ্রেণি বা সমপর্যায় গ্রুপ-গ
১৩শ–১৭শ শ্রেণি বা সমপর্যায় গ্রুপ-ঘ
*** পূর্ববর্তী বছরে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জনকারী প্রতিযোগী/দল পরবর্তী বছরে ঐ গ্রুপে অংশগ্রহণ করতে পারবে না।

৫.২ উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলায়, জেলা পর্যায়ের বিজয়ীরা অঞ্চলে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

৫.৩ শ্রেষ্ঠ নির্বাচন বিভাগসমূহ

  • শ্রেষ্ঠ শিক্ষার্থী
  • শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
  • শ্রেষ্ঠ স্কাউট / গার্ল গাইডস / রোভার / রেঞ্জার / বি.এন.সি.সি
  • শ্রেষ্ঠ স্কাউট, গার্ল গাইডস, রোভার, রেঞ্জার ও বি.এন.সি.সি গ্রুপ
  • শ্রেষ্ঠ স্কাউট, গার্ল গাইডস, রোভার, রেঞ্জার ও বি.এন.সি.সি শিক্ষক

৫.৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখের মধ্যে সকল তথ্য প্রেরণ করতে হবে।

৫.৫ জেলা ও অঞ্চল পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করে জাতীয় পর্যায়ে প্রেরণ করা হবে।

৫.৬ মহানগরী পর্যায়ের ফলাফল নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।

Download Full Notice

Post a Comment

Previous Post Next Post