এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের ফরম ফিলাপ শুরুর তারিখ, ফরম ফিলাপের শেষ তারিখ, বিলম্বিসহ ফরম ফিলাপের শেষ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd
এইচএসসি পরীক্ষা ২০২৬ ফরম ফিলাপের বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
📢 এইচএসসি ২০২৬ ফরম ফিলাপ শুরু ০১ মার্চ ২০২৬
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার আবেদন ফরমপূরণের কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুযায়ী সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কলেজ এবং পরীক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হয়েছে।
📅 ফরম ফিলাপের গুরুত্বপূর্ণ তারিখ
| ক্রমিক | কার্যক্রম | তারিখ |
|---|---|---|
| ১ | ফরম ফিলাপ শুরু | ০১ মার্চ ২০২৬ |
| ২ | ফরম ফিলাপ শেষ (বিলম্ব ফি ছাড়া) | ০৯ মার্চ ২০২৬ |
| ৩ | ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১০ মার্চ ২০২৬ |
| ৪ | বিলম্ব ফি সহ ফরম ফিলাপ | ১১ মার্চ – ১৮ মার্চ ২০২৬ |
| ৫ | বিলম্ব ফি সহ চূড়ান্ত শেষ তারিখ | ১৮ মার্চ ২০২৬ |
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
- রেজিস্ট্রেশনের বাইরে কোন বিষয়ের পরীক্ষা দিলে তা বাতিল হবে।
- ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

Post a Comment