ভোটগ্রহণ প্রক্রিয়া
ভোট গ্রহণ প্রক্রিয়ার ধাপসমূহ
একটি সরল ভোটদান প্রক্রিয়া প্রবাহ চিত্রের মাধ্যমে নিম্নে দেখানো হলো:
ভোটারের ভোটকক্ষে প্রবেশ
↓
ভোটার তালিকা যে পোলিং অফিসারের কাছে রক্ষিত থাকবে তিনি বিষয়গুলি নিশ্চিত করবেন
- ভোটারকে সনাক্তকরণ
- ভোটারের ছবির সাথে মিলিয়ে দেখা
- ভোটারের নাম ও পিতা/স্বামীর নাম যাচাই করা
↓
ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ লাগানো
↓
ভোটারের আঙ্গুলে কালির দাগ যাচাই করে যদি কালির দাগ না থাকে সেক্ষেত্রে পোলিং অফিসার অমোচনীয় কালির দাগ লাগাবেন।
↓
ভোটার তালিকায় ভোটারের ক্রমিক নম্বরে টিক (√) চিহ্ন দেয়া
↓
পোলিং অফিসার কর্তৃক ভোটারের ক্রমিক নম্বর ও নাম উচ্চস্বরে বলার সাথে সাথে পোলিং এজেন্টগণ তাদের কাছে রক্ষিত ছবিছাড়া ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের ক্রমিক নম্বরে টিক (√) চিহ্ন দিবেন
↓
সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটারকে ব্যালট পেপার ইস্যু করা
- ব্যালট পেপারের মুড়িপত্রে ভোটারের ক্রমিক নম্বর ও ভোটার এলাকার নাম লিপিবদ্ধকরণ
- মুড়িপত্র অফিসিয়াল সিল নেয়া
- মুড়িপত্রে ভোটারের স্বাক্ষর/টিপসহি নেয়া
- ব্যালট পেপারের উল্টো দিকে অফিসিয়াল সিল এবং সিলের মাঝখানে সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক অনুস্বাক্ষর নেয়া।
↓
ভোটার গোপন কক্ষে যেয়ে ব্যালটে তার পছন্দকৃত প্রতীকে মার্কিং সিল দ্বারা ভোট দেয়া
↓
গোপন কক্ষের ভিতরেই ভোটার কর্তৃক ব্যালট পেপার ভাঁজ করা
↓
ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটারের ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বাক্সে ঢুকানোর বিষয়টি নিশ্চিত করবেন
←
সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে ভাঁজ করা ব্যালট পেপার ঢুকানো
↓
তাৎক্ষণিকভাবে ভোটারের ভোটকক্ষ ত্যাগ
↓
ভোটারের ভোটকেন্দ্র ত্যাগ

Post a Comment