AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এডহক কমিটি গঠন উপলক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডি (এডহক কমিটি) ২০২৬ গঠনের লক্ষ্যে সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদের জন্য আগে আসলে আগে ভিত্তিতে নাম আহ্বান করা যাচ্ছে। আগ্রহী সম্মানিত প্রার্থীগণ ০৭ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ থেকে ১৫ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ বিকাল ০৩টা পর্যন্ত (অফিস চলাকালীন) আবেদন জমা দিতে পারবেন।

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বর্তমান ভারপ্রাপ্ত  অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা (মোবাইল: ০১৭১৬৯৫৩৭০৬) আগ্রহী প্রার্থীদের নিকট থেকে জরুরীভাবে আবেদন আহ্বান করেছেন।

বর্তমানে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। উপজেলা নির্বাহী অফিসারের পূর্বে সভাপতির দায়িত্বে ছিলেন সরদার তানজির হোসেন তনু।





Post a Comment

Previous Post Next Post