AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের আলিম পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করেছে। ২০২৬ সালের আলিম পরীক্ষা শুরু হবে ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ থেকে।

২০২৬ সালের আলিম লিখিত পরীক্ষা ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট  ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে নয় আগস্ট ২৬ খ্রিস্টাব্দ থেকে। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার সংক্রান্ত ১৫ টি নির্দেশনা দিয়েছে।

আলিম পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি দেখুন




বিশেষ নির্দেশাবলি
১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;
২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে;
৩. ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট; ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট;
৪. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না;
৫. পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ:
  • সকাল ১০.০০ টা থেকে পরীক্ষার কেন্দ্রে
  • সকাল ০৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ;
  • সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ;
  • সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট);
    ৬. পরীক্ষার্থীগণ তাঁদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসা প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবেন;
    ৭. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং MCQ-OMR ফরমে তাঁর পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না;
    ৮. ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;
    ৯. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
    ১০. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
    ১১. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;
    ১২. ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন;
    ১৩. তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে;
    ১৪. মুজাব্বিদ মাহির বিভাগের ক্বিরাআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও ক্বিরাআতে হাদর (বিষয় কোড-২৩৫) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
    ১৫. পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।






Post a Comment

Previous Post Next Post