AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের নিয়ম ও সময়সীমা সম্পর্কিত মাউশির বিজ্ঞপ্তি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর  কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির লক্ষ্যে তথ্য ইনপুট প্রদান সম্পর্কিত বিশেষ নির্দেশনা।

এমপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যারে শিক্ষকদের তথ্য প্রদানের নিয়ম ও তথ্য হালনাগাদের শেষ তারিখ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৪২৪.২০২৪- ৮০১ তারিখ: ২১/০৫/২০২৬ খ্রি.

বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ সংক্রান্ত।
সূত্র: (১) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭২.১৯.০০১.২৬-৮৭; তারিখ: ০৬ মে ২০২৬
(২) টেলিটক বাংলাদেশ লিমিটেড এর স্মারক নং- ১৪.৩৫.০০০০.০০০.০৬০.৩৬.০০০১.২৪.৫৪; তারিখ: ১৮ মে ২০২৬
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সূত্রোক্ত (১) নং স্মারকে 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)' জারি করা হয়। উক্ত নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্ন বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
১। প্রতিষ্ঠান প্রধানগণ বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইনপুট দিবেন এবং প্রদত্ত তথ্যের স্বপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দিবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালক (কলেজ) এর নিকট প্রেরণ করবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান প্রধানগণের দেয়া তথ্যসমূহ ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপপরিচালক (কলেজ) আঞ্চলিক পরিচালকের নিকট প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকগণ সকল তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দিবেন।
২। বদলি সফটওয়্যারের এই লিংকে (http://ngttdshe.teletalk.com.bd) প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীগণ তাদের মোবাইলে প্রেরিত User Id এবং Password ব্যবহার করে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করবেন।
৩। প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠ পর্যায় থেকে শিক্ষক-কর্মচারীদের তথ্য ইনপুট/ভেরিফাই/চূড়ান্ত অনুমোদন নিম্নোক্ত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

তথ্য ইনপুট ও অনুমোদনের শেষ তারিখ

প্রতিষ্ঠানের ধরন কর্তৃপক্ষ শেষ তারিখ
স্কুল প্রতিষ্ঠান প্রধান ১০/০৬/২০২৬
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ১৮/০৬/২০২৬
জেলা শিক্ষা অফিসার ৩০/০৬/২০২৬
কলেজ প্রতিষ্ঠান প্রধান ১০/০৬/২০২৬
আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ১৮/০৬/২০২৬
আঞ্চলিক পরিচালক ৩০/০৬/২০২৬
ডকুমেন্ট টেক্সট

৪। শিক্ষক-কর্মচারীদের কোন ভুল তথ্য ইনপুট/ভেরিফাই/চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলেই দায়ী থাকবেন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। বদলি সফটওয়্যার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণ আগামী ২৪/০৫/২০২৬ তারিখের মধ্যে জুম প্লাট ফর্মে/সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন।

৬। সফটওয়্যার সংক্রান্ত যে কোন প্রয়োজনে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর হেল্প নম্বর ০১৫০০১২১১২১-৯ এ যোগাযোগ করা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post