নড়াইলের লোহাগড়া উপজেলাধীন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২০২৭ সালের এসএসসির সকল বিষয়ের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ |
অনেক বছর ধরে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর ইটনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীরা ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পরীক্ষা দিয়ে থাকে। এ বছর ঘটেছে ব্যতিক্রম ঘটনা। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে দিঘলিয়া স্কুলে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে তিনটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যালয় তিনটি হল-ইতনা বালিকা বিদ্যালয়, সরস্বতী একাডেমি ও ও দিঘলিয়া স্কুল। অনেক দূরত্ব থেকে দিঘলে স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীরা এবার ঈদ না এসে পরীক্ষা দিয়েছে। এতে শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে এবার কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারেনি।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা। কেন্দ্র সচিবের দক্ষতা ও সচেতনতায় এবং দায়িত্বরত সকল শিক্ষকদের ঠিকমতো দায়িত্ব পালনের মাধ্যমে সকল পরীক্ষা কোন বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে।

Post a Comment