AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

লোহাগড়ায় ড. সাজ্জাদ হোসেন সুজলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লোহাগড়া ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ ব্যাচের কৃতী ছাত্র, ড. সাজ্জাদ হোসেন সুজলের স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।


নড়াইলের লোহাগড়া ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে গত ৩০ মে, শনিবার সকাল ১১টায় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে ৯৭ ব্যাচের বন্ধুদের আয়োজনে এক আবেগঘন অনুষ্ঠান সম্পন্ন হয়।






অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান জনাব কাজী সোহেল রানা।

সভাপতিত্ব করেন ৯৭ ব্যাচের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরহুম  ডক্টর সাজ্জাদ হোসেন সুজনের সহপাঠী ও ৯৭ ব্যাচের বন্ধু, ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিকদার ওহিদুল।

বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ছাত্রজীবন থেকেই সাজ্জাদ হোসেন সুজল ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র, সৎ ও মেধাবী। স্থানীয় বাবা-মায়েরা প্রায়ই তাদের সন্তানদের সুজলের মতো আদর্শবান ও মেধাবী হওয়ার উদাহরণ দিতেন।

বক্তারা আরও বলেন,  ডক্টর সাজ্জাদ হোসেন সুজল প্রবাসে থাকলেও সবসময় নিজ এলাকা, বন্ধু-বান্ধব ও মানুষের কল্যাণে কাজ করতেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার, বন্ধু মহল এবং এলাকাবাসী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post