AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী ও পিডিএফ ডাউনলোড।

২০২৬ সালের এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ করেছে। সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি অভিন্ন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী ১১ টি বিশেষ নির্দেশনাসহ প্রকাশ করেছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ থেকে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে থেকে। লিখিত পরীক্ষা প্রতিদিন শুরু হবে সকাল ১০ টা থেকে। বিকালের শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২.০০ টা থেকে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট পরীক্ষার্থীদের বিতরণ করা হবে। প্রথমে বহুনির্বাচনী পরীক্ষা ও পরে সৃজনশীল অংশের পরীক্ষা হবে। সকাল ১০ টা ৩০ মিনিটে বহুনির্বাচনি প্রশ্ন সংগ্রহ করে সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে। এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি দেখুন ও পিডিএফ ডাউনলোড করে পরীক্ষার সময়সূচিটি সংগ্রহ করে রাখুন।
HSC পরীক্ষার সময়সূচী - ২০২৬
বিষয় তারিখ সময়(সকাল)
বাংলা ১ম পত্র ০২/০৭/২০২৬ ১০:০০ টা
বাংলা ২য় পত্র ০৪/০৭/২০২৬ ১০:০০ টা
ইংরেজি ১ম পত্র ০৬/০৭/২০২৬ ১০:০০ টা
ইংরেজি ২য় পত্র ০৮/০৭/২০২৬ ১০:০০ টা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১১/০৭/২০২৬ ১০:০০ টা
পদার্থ / হিসাব বিজ্ঞান / যুক্তিবিদ্যা ১ম ১৩/০৭/২০২৬ ১০:০০ টা
পদার্থ / হিসাব বিজ্ঞান / যুক্তিবিদ্যা ২য় ১৫/০৭/২০২৬ ১০:০০ টা
ভূগোল ১ম পত্র ১৬/০৭/২০২৬ ১০:০০ টা

অবশিষ্ট বিষয়ের সময়সূচী দেখতে ইমেজ বা PDF ডাউনলোড করুন।

HSC Exam Routine-2026

HSC Exam Routine-2026



📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
✔ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে
✔ প্রথমে MCQ পরে CQ পরীক্ষা
✔ মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ
✔ non-programmable calculator ব্যবহার করা যাবে
✔ OMR সঠিকভাবে পূরণ করতে হবে
✔ প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে
ডাউনলোড PDF

Post a Comment

Previous Post Next Post