এইচএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৫০ নম্বরের মডেল টেস্ট সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হল এইচএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৫০ নম্বরের মডেল টেস্ট সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হল।
বিষয়ঃ যুক্তিবিদ্যা ১ম পত্র
সময়: ১ ঘন্টা ১০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান: ৩০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ৫ টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০।]
১। সিজান নড়াইল ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির মানবিক বিজ্ঞানে ভর্তি হয়েছে। সে জানতো, বিজ্ঞান দু'প্রকারের হতে পারে। যথা- তত্ত্বমূলক বিজ্ঞান ও আদর্শমূলক বিজ্ঞান। শ্রেণিশিক্ষকের কাছে সে জানতে চাইল- যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? শিক্ষক মহোদয় বুঝিয়ে বললেন যে, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। কেননা, এর লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা।
(ক) আদর্শমূলক বিজ্ঞান কী?
(খ) বর্ণনামূলক ও আদর্শমূলক বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও।
(গ) যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান, না একটি আদর্শমূলক বিজ্ঞান?
(ঘ) যুক্তিবিদ্যা কি একটি ব্যবহারিক বিজ্ঞান?
২। জাকারিয়ার জীবনের অনেক স্মৃতি হারিয়ে গেলেও হারায় নি কলেজের প্রথম ক্লাসের স্যারের কাছে শোনা কিছু বাক্য, যেমন- তোমরা মানুষ, তোমাদের সাথে অন্যান্য জীবের পার্থক্য আছে, তোমাদের চিন্তা ও বিবেক দ্বারাই তোমরা একদিন শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হবে। আর এই জন্য প্রয়োজন তোমাদের চিন্তা-চেতনাকে বিজ্ঞানসম্মত উপায়ে বিকশিত করা। কারণ এর মাধ্যমে তোমরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে অভিহিত করতে পারবে।
(ক) যুক্তিবিদ মিলের ভাষায় বিজ্ঞান কী?
(খ) জ্ঞান বলতে কী বুঝ?
(গ) জাকারিয়ার স্যারের বাণীগুলো কোন দার্শনিকের/ যুক্তিবিদের ধারণার প্রতিচ্ছবি? মূল্যায়ন কর।
(ঘ) জাকারিয়া কলেজের প্রথম ক্লাসে যে ধারণার জ্ঞান লাভ করে তার ব্যাখ্যা দাও ও মূল্যায়ন কর
৩। সবুজ ও সোহেল দুই ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারা জানে গণিত ও কম্পিউটার বিজ্ঞান হলো বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞানের ক্ষেত্রে উভয়ের প্রায়োগিক ভূমিকা রয়েছে। বিষয় দুটি শিক্ষার মাধ্যমে বৃত্তিমূলক কাজের সন্ধান পাওয়া যায়। তাদের কাছে যুক্তিবিদ্যার সাথে এ ধরনের আকারগত বিজ্ঞানের সম্পর্ক জটিল ও দুর্বোধ্য বলে মনে হয়।
(ক) বিজ্ঞান কাকে বলে?
(খ) যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক কী?
(গ) জ্ঞানের ক্ষেত্রে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের প্রায়োগিক ভূমিকা কী?
(ঘ) যুক্তিবিদ্যার সাথে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের সম্পর্কের ব্যাখ্যা দাও ও মূল্যায়ন কর।
৪। দৃশ্যকল্প-১: শাকিল সাহেব মাছের বাজারে গিয়ে দেখলেন সব মাছই টাটকা, তবে একটি মাছিও পড়ছে না। পত্রিকায় পড়েছেন ফরমালিন যুক্ত মাছে মাছি পড়ে না। তাই তিনি মাছ না কিনেই চলে আসলেন। ফরমালিনযুক্ত মাছ, সবজি, ফল ইত্যাদি খেয়ে মানুষের লিভার, কিডনি, চর্মরোগ ছড়িয়ে পড়ে। সুতরাং এসব ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত।
দৃশ্যকল্প-২: শাকিল সাহেবের ভাই করিম সাহেব গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি গ্রামের অনেক বিরোধের মীমাংসা করতে করতে সঠিক যুক্তি প্রদানে পারদর্শী হয়েছেন। অন্যদের কথাবার্তার ভুল চিহ্নিত করতে পারছেন এবং ঠিক-বেঠিক সম্বন্ধে ধারণা দিচ্ছেন। সব ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছেন। নিজেকে মুক্তমনা ও কুসংস্কার মুক্ত রাখছেন। মানসিকভাবে তিনি ভালো থাকছেন এবং বিমূর্ত চিন্তা ভাবনার পারদর্শী হচ্ছেন। ফলে তিনি সবার কাছে গ্রহণীয় হয়ে উঠেছেন।
(ক) ব্যবসায়িক নীতিবিদ্যা কাকে বলে?
(খ) নীতিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা কর।
(গ) দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয় পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
(ঘ) দৃশ্যকল্প-২ এর আলোকে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার গুরুত্ব ব্যাখ্যা কর।
৫. রিনা ও শারমিন দুই বোন। শারমিন একটি বিষয় পরিষ্কার বুঝে উঠতে পারছে না। সে জানে যে, বিশেষণ শব্দগুলো বস্তুর গুণ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তাহলে সেগুলো গুণবাচক পদ না হয়ে বস্তুবাচক পদ হয় কী করে? সে রিনার কাছে বিষয়টির ব্যাখ্যা চায়। রিনা জানায়, একটি বিশেষণ সরাসরি কোনো গুণকে নির্দেশ করে না। বরং ঐ গুণবিশিষ্ট একটি বস্তুকেই ইঙ্গিত করে। যেমন, 'সাদা' বিশেষণটি দ্বারা আমরা কোনো গুণকে না বুঝিয়ে সাদা বস্তুকেই বুঝি।
(ক) শব্দ কী?
(খ) পদযোগ্য ও সহপদযোগ্য শব্দ কাকে বলে?
(গ) বস্তুবাচক ও গুণবাচক পদের সংজ্ঞা ও উদাহরণ দাও।
(ঘ) বিশেষণ পদগুলো কি গুণবাচক পদ?
বিষয়ঃ যুক্তিবিদ্যা ১ম পত্র
সময়: ২০ মিনিট বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান: ২০
[ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। ]
১. গণিতের আলোচ্য বিষয় হচ্ছে- (i) সংখ্যা (ii) পরিমাণ (iii) আকার ২. নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের (i) শিক্ষা সম্পর্কিত বিজ্ঞান (ii) আচরণ সম্পর্কিত বিজ্ঞান (iii) আদর্শনিষ্ঠ বিজ্ঞান নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩. দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ অতিক্রম করে --- সত্তার জগতে প্রবেশ করে- (ক) দৃশ্যমান (খ) অতীন্দ্রিয় (গ) বাস্তব (ঘ) ঐশ্বরিক ৪. যুক্তিবিদ্যা একটি মার্জিত --- ব্যায়াম। (ক) শারীরিক (খ) মানসিক (গ) বুদ্ধিগত (ঘ) ইন্দ্রিয়গত নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৫. মানুষের জীবনে মৌলিক আদর্শ কোনটি? (ক) শিক্ষা (খ) স্বাস্থ্য (গ) সত্য (ঘ) সুখ ৬. কোন বিষয়টি মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জনের সুশৃঙ্খল আলোচনা করে? (ক) যুক্তিবিদ্যা (খ) নীতিবিদ্যা (গ) অধিবিদ্যা (ঘ) মূল্যবিদ্যা | ৭. "চিন্তা ও সত্তা এক ও অভিন্ন"- উক্তিটি কে করেন? (ক) ওয়েবার (খ) ইলিয়ট (গ) হেগেল (ঘ) প্যারোটা ৮. নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? (ক) আদর্শনিষ্ঠ বিজ্ঞান (খ) আকারগত বিজ্ঞান (গ) বর্ণনামূলক বিজ্ঞান (ঘ) সামাজিক বিজ্ঞান ৯. যে অভিজ্ঞতা আমাদের আচরণে পরিবর্তন আনতে সক্ষম হয় সেই অভিজ্ঞতাকে কী বলা হয়? (ক) শিক্ষা (খ) নন্দন তত্ত্ব (গ) নীতিবিদ্যা (ঘ) দর্শন ১০. নন্দন তত্ত্বের মৌলিক বিষয় কোনটি? (ক) দর্শন (খ) শিল্পকলা (গ) আধুনিকতা (ঘ) ললিত কলা (ঙ) সৌন্দর্য ১১. যুক্তিবিদ্যার পরিসর গণিত অপেক্ষা কেমন? (ক) ব্যাপক (খ) সংকীর্ণ (গ) গৌণ (ঘ) ছোট ১২. 'Logic' শব্দের অর্থ কী? (ক) চিন্তা বা ভাষা (খ) যুক্তি (গ) বিদ্যা (ঘ) সৃষ্টি ১৩. যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান? (ক) কল্যাণ (খ) সত্য (গ) সুন্দর (ঘ) মঙ্গল | ১৪. An Introduction to Logic গ্রন্থের রচয়িতা কে? (ক) এরিস্টটল (খ) জে. এস. মিল (গ) আই. এম. কপি (ঘ) জোসেফ ১৫. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? (ক) দর্শন (খ) জ্ঞানবিদ্যা (গ) যুক্তিবিদ্যা (ঘ) অধিবিদ্যা ১৬. যুক্তিবিদ্যাকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? (ক) চিন্তামূলক (খ) আদর্শনিষ্ঠ (গ) ব্যবহারিক (ঘ) বস্তুনিষ্ঠ ১৭. যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়। কারণ এটি- (ক) জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে (খ) তাত্ত্বিক জ্ঞান দেয় বলে (গ) আদর্শের প্রেক্ষিতে মূল্যায়ন করে বলে (ঘ) জ্ঞান আহরণ করে বলে ১৮. যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো- (ক) সংবেদন (খ) স্মৃতি (গ) অনুমান (ঘ) কল্পনা ১৯. পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক কে? (ক) এরিস্টটল (খ) আল-ফারাবি (গ) বার্ট্রান্ড রাসেল (ঘ) জর্জ বুল ২০. 'Logic' শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? (ক) Logis (খ) Logic (গ) Logos (ঘ) Logicus
|
Post a Comment