AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

শিক্ষকদের পরিচয়পত্রে যে ১২ টি বিষয় থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং এন্ড এভালুয়েশন শাখা বেসরকারি শিক্ষক কর্মচারীদের পরিচয়পত্রে ১২ টি বিষয় অন্তর্ভুক্তের জন্য প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছেন।

শিক্ষক-কর্মচারীদের পরিচয়পত্রে যা অন্তর্ভুক্ত থাকবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিজ্ঞপ্তিটি দেওয়া হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

মনিটরিং এন্ড ইভালুয়েশন শাখা

www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১১০.২৯.০০০১.২৫.৩০২
তারিখ: ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
০৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ

বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী জনবলসমূহের পরিচয়পত্র তৈরী প্রসঙ্গে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অভ্যন্তরীণ নিরীক্ষণ কমিটির সিদ্ধান্ত; তারিখ: ২৯/০৩/২০২৬ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়) সমূহে কর্মরত জনবলসমূহের পরিচয়পত্র প্রদান একটি জরুরী বিষয়। এটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম মাধ্যম। এই অধিদপ্তরের আওতাধীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদের এটি জানানো যাচ্ছে যে, জনবল সমূহের পরিচয়পত্র তৈরী পূর্বক বিতরণের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী। উল্লেখ্য যে, পরিচয়পত্রে (উভয়পৃষ্ঠায়) জনবলদের নিম্নোক্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক-

১। নাম
২। পদবী
৩। ছবি
৪। ইনডেক্স নাম্বার
৫। বিষয় (টিচিং স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য)
৬। যোগদানের তারিখ
৭। মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ
৮। রক্তের গ্রুপ
৯। মোবাইল নাম্বার
১০। প্রতিষ্ঠানের নাম
১১। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার (প্রযোজ্য ক্ষেত্রে)
১২। নিয়োগকারী কর্তৃপক্ষ (NTRCA, গভর্নিং বডি, প্রযোজ্যক্ষেত্রে)

এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে উক্ত বিষয়টি কার্যকর করে নিম্নোক্ত ছক পূরণ করে উক্ত দপ্তরের ইমেইলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ক্রম প্রতিষ্ঠানের নাম পরিচয় পত্র তৈরীর তারিখ পরিচয় পত্র বিতরণের তারিখ পরিচয় পত্রের সংখ্যা মন্তব্য

প্রফেসর বি.এম. আব্দুল হান্নান

মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা

dgdshe@yahoo.com


শিক্ষকদের পরিচয়পত্র তৈরি নিয়ম


Post a Comment

Previous Post Next Post