AF EDU 24-এফ এডু ২৪(afedu24.blogspot.com)
--:--:--

সর্বশেষ

বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা।

আজকের দিনসহ ১০ দিন যাবত এমপিওভুক্ত শিক্ষকরা ঢাকার শহীদ মিনারে ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিল। আজ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে শিক্ষক নেতাদের হাতে ১৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন তুলে দেন। প্রজ্ঞাপন পাওয়ার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি আন্দোলনের কেন্দ্রস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জানান, আগামীকাল থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নিব। আন্দোলনের শিক্ষার্থীদের আট দিনের ক্ষতি পুষিয়ে দিতে আমরা প্রতি শনিবার বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস নিব। সরকারের সামর্থ্য অনুযায়ী ১৫% বাড়ি ভাড়া দিয়েছে। এটা আমরা বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহার করলাম। আমরা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধিরও চেষ্টা করেছি। কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা কেবল শুরু করেছি। আমাদের সময় দেন। বিভিন্ন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে আপনাদের ১৫% বাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি। আগামীতে বিভিন্ন সভায় আপনাদের ডাকা হবে। শিক্ষকদের আন্দোলন থেকে আমরা একটা বাস্তব শিক্ষা অর্জন করলাম। আলাপ-আলোচনা, বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। শিক্ষকদের যদিও আরো বেশি প্রাপ্তি ছিল তবুও সরকারের সামর্থ্য অনুযায়ী একজন শিক্ষক হিসেবে আমি ১৫% বাড়ি ভাড়া দেওয়ার জন্য নিজেকে গর্বিত মনে করছি। আশা করি সকল শিক্ষক নতুন উদ্যমে ক্লাসে ফিরবেন এবং শিক্ষার অগ্রগতি হবে।

Post a Comment

Previous Post Next Post