এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার তারিখ সম্পর্কিত মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর গুরুত্বপূর্ণ নির্দেশনা।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ০৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি নিম্নে উল্লেখ করা হলো।
বিজ্ঞপ্তি/নোটিশ
বিষয়: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে
এতদ্বারা এ বোর্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃবোর্ডের সিদ্ধান্তের আলোকে নির্বাচনী পরীক্ষার তারিখ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে এ বোর্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক কে নির্বাচনী পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি
০৩-১১-২০২৫
প্রফেসর ড. মো: আব্দুল মতিন
পরীক্ষা নিয়ন্ত্রক
০৪২১৬৮৬৬৬
controller@jessoreboard.gov.bd
অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইলঃ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। অধ্যক্ষ/প্রধান শিক্ষক, এ বোর্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
২। স্টেনো টাইপিস্ট (অতিরিক্ত দায়িত্ব), পরীক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

Post a Comment