যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ছাড়পত্রের (eTC) মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ছাড়পত্রের জন্য আবেদন শুরু হয়েছে ১৩ই মে ২০২ খ্রিস্টাব্দ থেকে। আবেদন করা যাবে ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর কোন প্রতিষ্ঠান প্রধান ছাড়পত্রের মাধ্যমে কোন শিক্ষার্থীর অন্য প্রতিষ্ঠানে ভর্তির জন্য সুপারিশ করতে পারবে না।
আরো দেখুন:
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়পত্রের আবেদনের সময়সীমা ও আবেদন পদ্ধতি।
যশোর শিক্ষা বোর্ডের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bdবিষয় : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দশম শ্রেণির ছাড়পত্র (ইটিসি) প্রদান প্রসঙ্গে।
এ বোর্ডের আওতাধীন স্বীকৃতপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে অবগত করানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দশম শ্রেণির ছাড়পত্রের (ইটিসি) অনুমতির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ১৩-০৫-২০২৬ খ্রি. তারিখ হতে ১৩-০৮-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত চলমান থাকবে। কোন অবস্থাতেই উল্লেখিত সময়ের পর ছাড়পত্রের (ইটিসি) অনুমতি প্রদান করা হবে না। উল্লেখিত সময়ের পর সকল প্রতিষ্ঠান প্রধানকে কোন অবস্থাতেই ছাড়পত্রের আবেদনে সুপারিশ/স্বাক্ষর না করার জন্য বলা হলো। উল্লেখ্য থাকে যে, একটি বিদ্যালয়ে একটি শ্রেণিতে ১৫ জনের অধিক শিক্ষার্থী ছাড়পত্রের (ইটিসি) মাধ্যমে ভর্তি হতে পারবে না।
অন্য বোর্ড হতে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বতন বোর্ডের নিবন্ধন রশিদ (প্রাপ্তির পর) এ বোর্ডে জমা দিতে হবে। শিক্ষার্থীর বিভাগ ও বিষয় ভর্তিচ্ছু বিদ্যালয়ে পড়বার জন্য বোর্ডের অনুমতি থাকলেই ভর্তি করা যাবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত ভিন্ন অন্য কোন ব্যক্তির তার পোষ্যকে যুক্তি সংগত কারণ থাকলে ৮০০/- (আটশত টাকা) মাত্র ফি প্রদানপূর্বক এ বোর্ডের আওতাধীন যেকোন বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে ছাড়পত্রের (ইটিসি) অনুমতি প্রাপ্তির আবেদন করতে পারবেন। বোর্ডের অভ্যন্তরে (e-TC) এবং আন্তঃবোর্ড বদলী/ছাড়পত্র (e-BTC) অনলাইনে আবেদন এবং সোনালী সেবা করার নিয়মাবলি নিম্নরূপ:
- 🔹 যশোর বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) ভিজিট করুন।
- 🔹 বামপাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করুন।
- 🔹 প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করুন।
- 🔹 বামপাশের মেন্যুবার থেকে e-TC Application থেকে Create Application মেন্যুতে ক্লিক করুন।
- 🔹 আবেদন ফরম পূরণ করে সাবমিট করুন। সাবমিট করার পর সোনালী সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফিস জমা করুন।
- 🔹 সোনালী ব্যাংকে ফিস জমা হলে এবং ভর্তিচ্ছু বিদ্যালয় কর্তৃক অনলাইনে একই প্যানেল থেকে গ্রহণ করলে (Accept) স্বয়ংক্রিয়ভাবে (e-TC) আবেদন অনুমোদন হয়ে যাবে। অনুমোদনের পর একই প্যানেল থেকে চিঠি প্রিন্ট করা যাবে।
- 🔹 আন্তঃবোর্ড ইটিসি (e-BTC) এর ক্ষেত্রে উপরে বর্ণিত একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে ভর্তিচ্ছু বিদ্যালয় কর্তৃক অনলাইনে (Accept) করার প্রয়োজন নেই।
এ বোর্ডের আওতাধীন অনুমোদিত সকল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে
স্বাক্ষরিত
(প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান)বিদ্যালয় পরিদর্শক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

Post a Comment