সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমাজসেবা অধিদপ্তর
সমাজসেবা ভবন
প্রশাসন-০২ শাখা
আগারগাঁও, শের ই বাংলানগর, ঢাকা-১২০৭
www.dss.gov.bd
স্মারক নম্বর: ৪১,০১.০০০০.০০৯.১১.০০৩.২০২৪-৪৬৫
তারিখ: ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ / ২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ
" সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি "
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
| ক্র. নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | খাত | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ১ | প্রধান সহকারী (Head Assistant) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
স্থায়ী রাজস্ব | ১৮ (আঠার) টি | ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। ২. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২ | কম্পিউটার অপারেটর (Computer Operator) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
অস্থায়ী রাজস্ব | ০৪ (চার) টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে। |
| ৩ | সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (Stenographer cum Computer Operator) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
স্থায়ী রাজস্ব | ০৫ (পাঁচ) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। (চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৪ | সহকারী শিক্ষক (Assistant Teacher) (গ্রেড-১৩) (১১০০০-২৬৫৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০৩ (তিন)টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রী। |
| ৫ | ইন্সট্রাক্টর (Instructor) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
স্থায়ী রাজস্ব | ০২ (দুই) টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। |
| ৬ | ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স (Instructor for Trade Course) (গ্রেড-১৪) (১০২০০-২৪৬৮০/-) |
স্থায়ী রাজস্ব | ০৩ (তিন)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্ট্রিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার এন্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে ১ (এক) বৎসর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৭ | স্টেরিও টাইপিং মেশিন অপারেটর (Sterio Typing Machine Operator) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) ব্রেইল পদ্ধতিতে ইংরেজী ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৮ | সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Stenotypist cum Computer Operator) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
স্থায়ী রাজস্ব | ০৪ (চার)টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; (ঙ) 컴퓨টারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। (চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৯ | ফিল্ড সুপারভাইজার (Field Supervisor) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
স্থায়ী রাজস্ব | ৩০ (ত্রিশ)টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী: এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনার প্রশিক্ষণপ্রাপ্ত। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১০ | গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
স্থায়ী রাজস্ব | ১৪ (চৌদ্দ)টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। তবে শর্ত থাকে যে, ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রীধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১১ | প্রজেকশনিস্ট (Projectionist) (গ্রেড-১৪) (১০২০০-২৪৬৮০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন এন্ড ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ১২ | ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) (গ্রেড-১৪) (১০২০০-২৪৬৮০/-) |
অস্থায়ী রাজস্ব | ০২ (দুই)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ: তবে শর্ত থাকে যে, ১ (এক) বৎসর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১৩ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৫) ৯৭০০-২৩৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১৪ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ৭৬ (ছিয়াত্তর) টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দঃ (ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৫ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ৭৬ (ছিয়াত্তর) টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। (ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৬ | ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ৩৫ (পয়ত্রিশ)টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে। |
| ১৭ | হিসাব সহকারী (Hisab Sahakari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ০৮ (আট) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৮ | হিসাব সহকারী (Hisab Sahakari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ১১ (এগার)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৯ | স্টোরকিপার (Store Keeper) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ০৪ (চার) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২০ | টেলিফোন অপারেটর (Telephone Operator) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিং-এর কাজের অভিজ্ঞতা। |
| ২১ | বেঞ্চ সহকারী (Bench Sahokari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২২ | নার্স (Nurse) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ০৮ (আট)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। |
| ২৩ | কম্পাউন্ডার (Compounder) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ৪৬ (ছেচল্লিশ) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশীপ বা মেডিকেল এ্যাসিসটেন্ট বিষয়ে সার্টিফিকেট। |
| ২৪ | গাড়ীচালক (Garichaloc) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
অস্থায়ী রাজস্ব | ০২ (দুই)টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। |
| ২৫ | সহকারী প্রজেকশনিস্ট (Assistant Projectionist) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং-এ সনদ: এবং (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। (ঘ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৬ | ডার্করুম টেকনিশিয়ান (Darkroom Technician) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ। |
| ২৭ | ওয়াসার ম্যান (Washer man) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) আইরনিং এন্ড লন্ড্রি ওয়ার্কে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। (গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৮ | ডে-কেয়ার এসিস্টেন্ট (Day Care Assistant) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৯ | কটেজ মাদার (Cottage Mother) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩০ | সমাজকর্মী (ইউনিয়ন) (Samaj Kormi Union) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ৩১২ (তিনশত বার) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩১ | সমাজকর্মী (পৌর) (Samaj Kormi Pouro) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
স্থায়ী রাজস্ব | ১২ (বার)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩২ | বড় ভাইয়া (Boro vaiya) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ২৫ (পঁচিশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৩ | খালাম্মা (Khalamma) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ৩৩ (তেত্রিশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৪ | শিক্ষক (Sikkhok) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ০৭ (সাত)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৩৫ | ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ১৭ (সতের)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েন্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, ট্রেইনিং ইন পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩৬ | ধর্মীয় শিক্ষক (Dhormio Sikkhok) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ০২ (দুই) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে আলীম পাশ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৩৭ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-) |
অস্থায়ী রাজস্ব | ০১ (এক)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৮ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৭) (৯০০০-২১৮০০) |
অস্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৯ | ফটোকপি অপারেটর (Photocopy Operator) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০ |
স্থায়ী রাজস্ব | ০২ (দুই)টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা। |
| ৪০ | কারিগরি প্রশিক্ষক (উপজেলা) (Karigori Proshikhok Upazilla) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০ |
স্থায়ী রাজস্ব | ১৫৭ (একশত সাতান্ন) টি ট্রেডভিত্তিক বিভাজন: ক) কম্পিউটার - ৩১টি খ) মোবাইল ও ডিভিডি - ১৩টি গ) সেলাই ও উল বুনন - ৩১টি ঘ) বাঁশ ও বেত - ০৮টি ঙ) বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং - ১৩টি চ) ওয়েল্ডিং - ০৮টি ছ) নার্সারী - ০৮টি জ) মৎস্য, পোল্ট্রি - ১৬টি ঝ) মৌমাছি চাষ - ০৮টি ঞ) বাটিক-বুটিক - ১৫টি ট) আচার তৈরী - ০৬টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ তবে শর্ত থাকে যে, কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৪১ | হেলপার (Helper) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০২ (দুই)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪২ | ফিডার এ্যাটেনডেন্ট (Fidder Attendent) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৩ | আয়া (Aya) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
অস্থায়ী রাজস্ব | ০৫ (পাঁচ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৪ | এ্যাটেনডেন্ট (Attendent) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০২ (দুইটি) | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৫ | দারোয়ান (Daroan) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০৪ (চার) টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী |
| ৪৬ | নিরাপত্তা প্রহরী (Nirapotta Prohori) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ১৫ (পনের) টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত থাকে যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৪৭ | বাবুর্চি (Baborchi) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ২০ (বিশ) টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশঃ এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা |
| ৪৮ | সহকারী বাবুর্চি (Sohokari Baborchi) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০২ (দুই)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা |
| ৪৯ | মালি (Mali) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ০১ (এক) টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং খ) মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৫০ | পরিচ্ছন্নতা কর্মী (Parisannata Kormi) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
অস্থায়ী রাজস্ব | ০৪ (চার)টি | অন্যূন অষ্টম শ্রেণী পাশ; তবে শর্ত থাকে যে, সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৫১ | অফিস সহায়ক (Office Soyhayok) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ৪৭৮ (চারশত আটাত্তর) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৫২ | বার্তাবাহক (Bartabahok) (গ্রেড-২০) ৮২৫ো-২০০১০/- |
স্থায়ী রাজস্ব | ২১ (একুশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের পদ্ধতি ও শর্তাবলী:
- নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ০১-০৬-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৫ নং ক্রমিকের এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
- নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধি-বিধান/কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।
- আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:
- ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি;
- খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি;
- গ) স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
- ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত চারিত্রিক সনদপত্র;
- ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদপত্র। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র এবং
- চ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র।
- শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোন প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
- ক্রটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
- আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- অনলাইন এ পূরণকৃত কোটায় প্রার্থীতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী authorities-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
- গত ২৭ মার্চ ২০২৪ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০০১.২০২৩-৫৩২ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহ পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই।
- গত ০৯ জুন ২০২৪ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০০৩.২০২১-৮৭৮ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহ পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই।
- জনস্বার্থে কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারেন।
- কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত: নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
- (ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২-০৬-২০২৬ খ্রি. সকাল-১০:০০ টা।
- (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩-০৬-২০২৬ খ্রি. বিকাল-০৫:০০ টা।
- (খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
- (গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- (ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
- (ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়।
Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি জমা দিবেন:- ক্রমিক নং ০১ হতে ৩৭ নং পদের জন্য: আবেদন ফি ১০০/- টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
- ক্রমিক নং ৩৮ হতে ৫২ নং পদের জন্য: আবেদন ফি ৫০/- টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা।
- অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য (সকল পদে): আবেদন ফি ৫০/- টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা।
SMS নিয়মাবলী:
প্রথম SMS: DSS <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DSS ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DSS <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DSS <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DSS Yes 12345678 & send to 16222
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for DSS Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
অন্যান্য তথ্য ও যোগাযোগ:
- (চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা বাঞ্ছনীয়।
- (ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন।
- (জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
- (i) User ID জানা থাকলে: DSS <space> Help <space> User <space> User ID & Send to 16222.
Example: DSS Help User ABCDEF & Send to 16222. - (ii) PIN Number জানা থাকলে: DSS <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222.
Example: DSS Help PIN 12345678 & Send to 16222.
- (i) User ID জানা থাকলে: DSS <space> Help <space> User <space> User ID & Send to 16222.
- (ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট https://dss.gov.bd/ এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা টেলিটকের জবপোর্টালে (https://alljobs.teletalk.com.bd) সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
- (ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DSS, Post Name: [পদের নাম], Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
- (ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(মোঃ সাইফুল ইসলাম)
পরিচালক (প্রশাসন ও অর্থ)
ও
সভাপতি
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/ টাইমস্কেল/
সিলেকশন গ্রেড প্রদান কমিটি
সমাজসেবা অধিদপ্তর, ঢাকা


Post a Comment