শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তীতে সূত্রস্থ ২ স্মারকের মাধ্যমে ঈদুল আযহা উপলক্ষ্যে সাময়িকভাবে রাত ১০.০০ টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সূত্রস্থ ১ নং স্মারকের অনুবৃত্তিক্রমে, অদ্য ০১ জুন ২০২৬ তারিখ হতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০:০০ টার পরিবর্তে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এমতাবস্থায়, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সরকার অনুরোধ করছে।


Post a Comment