ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্বফিসহ ফরম পূরণের বর্ধিত সময় সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি দেখুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bdএইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি
স্মারক নং: ঢাকা/পনি/৭৬২
তারিখ: ০১/০৬/২০২৬ খ্রি.
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ আগামী ১৫/০৬/২০২৬ তারিখ থেকে ১৬/০৬/২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
"সোনালী সেবার" মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৬/০৬/২০২৬ নির্ধারণ করা হলো।
২। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ফোন: ০২-২২৩৩৬৯৮৯৫
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যের জন্য সচিব, কলেজ পরিদর্শক এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Post a Comment